Home » আরজিকর কাণ্ডের আবহে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল

আরজিকর কাণ্ডের আবহে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল

সময় কলকাতা ডেস্ক, ৩০ আগস্ট: আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। এই ঘটনার তদন্তে তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে সিবিআই। এবার আরজিকর কাণ্ডের আবহে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে বৈঠক করলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে, এদিনের বৈঠকে ঠিক কী নিয়ে কথা হয়েছে তা স্পষ্ট করেননি রাজ্যপাল। সূত্রের খবর, আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা এবং সেই সঙ্গে রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। অমিত শাহের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবারই দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল। রাতে তিনি ছিলেন বঙ্গভবনে। শুক্রবার সকালে সেখান থেকে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে। বেশ কিছুক্ষণ কথা বলেন তারা।

আরও পড়ুন ‘নবান্ন অভিযানে’ বিক্ষোভরত ছাত্রদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ, কলকাতার সিপিকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

প্রসঙ্গত, আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় বৃহস্পতিবারই রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন রাজ্য বিজেপি। এদিন দুপুরে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার,দিলীপ ঘোষ সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দ রাজভবনে যান। রাজ্যপালের সঙ্গে দীর্ঘ ২ ঘন্টা বৈঠক করেন তাঁরা এমনটাই খবর। সেই বৈঠকেই দীর্ঘক্ষণ আরজিকর নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে আলোচনা করেন তাঁরা। পাশাপাশি সেই বৈঠকে রাজ্যে রাষ্ট্রপতি শাসনেরও দাবি জানানো হয়। জানা গিয়েছে, এই বৈঠকের পরই তড়িঘড়ি দিল্লি যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। মূলত আরজিকর কাণ্ড নিয়েই রাজ্যপালকে তলব করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরজিকর কাণ্ড নিয়ে এর আগে একাধিকবার সরব হয়েছে রাজ্য বিজেপি। আরজিকরে তরুণী চিকিৎসককে খুনের তথ্য প্রমাণ লোপাটের দাবি তুলে বার বার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সুকান্ত মজুমদাররা। পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি তোলেন রাজ্য বিজেপি নেতৃত্ব। রাজ্যের আইন শৃঙ্খলা সহ প্রশাসনের ব্যর্থতার ও অভিযোগ তোলা হয় বিজেপির পক্ষ থেকে। অভিযোগ পেয়ে আরজিকর পরিদর্শনেও যান রাজ্যপাল সিবি আনন্দ বোস। এরপরই আরজিকর ইস্যুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং সহ-সভাপতি জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন রাজ্যপাল বোস।

#GovernorCVAnandBose

#UnionHomeMinisterAmitShah 

#RGKARHospitalstudentdeath 

About Post Author