সময় কলকাতা ডেস্ক, ১৬ সেপ্টেম্বরঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। উত্তপ্ত রাজ্যের চিকিৎসক মহল। দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। ক্রমশ বড় হচ্ছে প্রতিবাদের বহর। আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ-খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে শনিবার রাতেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এবার এই ঘটনার তদন্তে টালা থানার প্রাক্তন ওসি-র স্ত্রীকে তলব করল সিবিআই।
একইসঙ্গে তলব করা হয়েছে অভিজিৎ বাবুর আইনজীবী শঙ্খজিৎ মিত্রকেও। জানা গিয়েছে, সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ তাঁদেরকে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। সিবিআই সূত্রে খবর, আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় তদন্তের নামে অভিজিৎ মণ্ডল তথ্যপ্রমাণ লোপাট করছেন, সে ব্যাপারে বাড়িতে তিনি কিছু জানিয়েছিলেন কি না তা জানতে চান তদন্তকারীরা। তদন্ত শুরুর পর প্রথম কয়েক দিন অভিজিৎবাবুর মানসিক অবস্থা কেমন ছিল তা-ও জানতে চান তাঁরা। সে সব জানতেই টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের স্ত্রীকে তলব করল সিবিআই।

ইতিমধ্যেই সিবিআই-র তরফে আইনজীবী আদালতে জানিয়েছেন, টালা থানার ওসি একজন সন্দেহভাজন। পুলিশ হিসাবে নিজের দায়িত্ব পালন করেননি। ধর্ষণ ও খুনের মামলায় যতটা সতর্ক থাকা উচিত ছিল, ততটা থাকেননি। প্রমাণ লোপাট হয়েছে। তাঁর তত্ত্বাবধানেই অটোপসি, ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট নষ্ট হয়েছে।’ সিবিআই জানিয়েছে, তিলোত্তমা খুনের ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ২৩৮ ধারায় তথ্যপ্রমাণ লোপাট , ১৯৯ ধারায় সরকারি কর্মী হিসেবে দায়িত্ব পালন না করা এবং ৬১/২ ধারায় ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে অভিজিৎ মণ্ডল, সন্দীপ ঘোষের বিরুদ্ধে।
#RGkarHospital
#RGkarPrincipalSandeepGhosh
#RGKARDoctorDeath
#Latestbengalinews
#FormerOCAbhijitMondal
#Talapolicestation


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?
নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !