সময় কলকাতা ডেস্ক, ২৮ সেপ্টেম্বরঃ ‘দুর্গা পুজো উদযাপন করুন গৌরবের সাথে’। বামেদের মুখপত্র ‘গণশক্তি’তে পুজোর বিজ্ঞাপন ছাপা হয়েছে এই কথা দিয়েই। বিষয়টি প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে কটাক্ষ তৃণমূল নেতা কুণাল ঘোষের। শনিবার গণশক্তি পত্রিকায় পুজোর বিজ্ঞাপন ছাপা হয়েছে। তাতে অমিতাভ বচ্চনের ছবি রয়েছে। আর বিজ্ঞাপনী বার্তায় লেখা, ‘দুর্গা পুজো উদযাপন করুন গৌরবের সাথে’। পাশে কয়েকটি চপ্পল ও জুতোর ছবি। এদিন সংবাদপত্রটির প্রথম পাতার ছবি পোস্ট করে কুণাল লিখলেন, ‘ফেসবুকে বিপ্লব – পুজো নয়, উৎসব নয়। আর টাকা পেলে উল্টো শ্লোগান কাগজে। কমরেড, এটা পার্টির কাগজ, বাণিজ্যিক নয়। টাকার জন্য আত্মাকে বিক্রি করা যায় না। কমরেড, এবার পুজোয় এই জুতো পরে উৎসবে সামিল হোন। ‘গণশক্তি’ টাকা নিয়ে শ্লোগান ঠিক করে দিয়েছে। আর বাধা নেই। এই বামেদের চিনে নিন। মানুষকে আবেগ দিয়ে প্ররোচনা দেবে, আর টাকা নিয়ে কাগজের প্রথম পাতায় পার্টি লাইনের উল্টো শ্লোগান প্রমোট করবে। দ্বিচারিতা একেই বলে। এই ঘটনার পরই গণশক্তির সম্পাদক শমীক লাহিড়ি পাল্টা বলেন, ‘ কুণালবাবু সংবাদজগতের লোক। উনি খবরের কাগজের নিয়মকানুন জানেন। তা সত্ত্বেও প্রচারের আলোয় থাকতে এই ধরনের বিভ্রান্তিমূলক কথা বলছেন।‘
আরও পড়ুন Kamindu Mendis: গলে ব্র্যাডম্যানের ৭৫ বছরের রেকর্ড স্পর্শ করলেন শ্রীলঙ্কার কামিন্দু
প্রসঙ্গত, আরজি করের ঘটনার পর জুনিয়র ডাক্তাররা যে লাগাতার আন্দোলন চালিয়েছেন, তার নেপথ্যে বাম ও অতি বাম কিছু সংগঠনের প্রত্যক্ষ মদত ও ইন্ধন ছিল বলে শাসক দল অনেক দিন ধরেই দাবি করছে। এদের মধ্যে কেউ কেউ পুজোর মধ্যেও ভোর দখল, রাত দখলের ডাক দিয়েছে। উৎসবকে অপ্রাসঙ্গিক করে দিয়ে শক্তির আরাধনার সময়ে প্রতিবাদকেই উজ্জ্বল করে তোলার লক্ষ্য তাদের। অনেকের মতে, যার বৃহত্তম লক্ষ্য অবশ্যই রাজনৈতিক। বামেরা এই সুযোগকে কাজে লাগিয়ে পালে হাওয়া টানতে চাইছে। সম্ভবত সেই কারণেই কুণাল দ্বিচারিতা বলে খোঁচা দিতে ছাড়েননি। যদিও, কুণালকে পাল্টা দিতে ছাড়েননি বাম নেতা সৃজন ভট্টাচার্য।

যদিও বামেদের মুখপত্র গণশক্তিতে প্রকাশিত বিজ্ঞাপন নিয়ে আগেও বহুবার প্রশ্ন উঠেছে। বিশেষ করে বহুজাতিক সংস্থার বিজ্ঞাপন প্রকাশ নিয়ে বিক্ষিপ্ত ভাবে তর্ক হয়েছে। তবে এবারের তর্ক ভিন্নতর। শুধু গণশক্তি কেন আরজি কর কাণ্ডের পর প্রতিষ্ঠান বিরোধী অবস্থান নিয়ে যে সব সংবাদমাধ্যম সরকারের তীব্র সমালোচনা করছিল, সকলেই এখন উৎসবের বিজ্ঞাপন ছাপছেন।
#DurgaPuja2024


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?
নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !