সময় কলকাতা ডেস্ক, ৭ অক্টোবর: প্রথমায় বাঁশদ্রোণী দিয়ে শুরু, তারপর নিউটাউন, জয়নগর, পটাশপুর দেবীপক্ষের প্রতিটা দিনেই নতুন করে উঠে আসছে নারী নির্যাতিতনের এক একটি ঘটনা। সোমবার ধর্ষণের অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনায়। গোপনে এক গৃহবধূর আপত্তিকর ভিডিয়ো তুলে তাঁকে ব্ল্যাকমেল করে একাধিক বার ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। স্ত্রীর ওপর নির্যাতনের প্রতিবাদ করলে খুনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে স্বামীকে, এমনটাও অভিযোগ বধূ এবং তাঁর পরিবারের। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত যুবককে। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: উত্তরবঙ্গের ক্রান্তির সাহাপরিবারের দুর্গাপুজো কেন অনন্য?
আরজি কর কাণ্ডের স্মৃতি বারংবার টাটকা করে তুলছে রাজ্যে একেরপর পর এক ধর্ষণের ঘটনা। এদিন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের এক নম্বর ব্লকের গানিরাইট এলাকায় অভিযোগ, রাতে নিজের ঘরে শুয়ে থাকার সময়ে গোপনে এক গৃহবধূর আপত্তিকর ভিডিয়ো তোলেন প্রতিবেশী যুবক। তার পর সেই ভিডিয়ো দেখিয়ে বধূকে ভয় দেখানো শুরু করেন অভিযুক্ত। উত্ত্যক্ত করতেন বার বার। পুলিশের কাছে নির্যাতিতা জানিয়েছেন ভিডিয়ো অনলাইনে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে গৃহবধূকে একাধিক ধর্ষণ করেছেন প্রতিবেশী ওই যুবক। মহিলা স্বামীকে বিষয়টি জানতে বাধ্য হয়। স্বামী বাধা দিতে গেলে তাঁর গলায় ছুরি ধরেছিলেন যুবক। তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। এর পরেই তাঁরা থানায় যান এবং লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেফতার করেছে ভাঙড় থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে। পুলিশ হেফাজতে রেখেই অভিযুক্তকের জিজ্ঞাসাবাদ পর্ব চলছে।
আরও পড়ুন: জয়নগর কাণ্ডের ময়নাতদন্ত হবে আজ, মৃতদেহ নিয়ে পুলিশ হাজির কল্যাণী এমসে
প্রসঙ্গত, গত শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে ন’বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে এলাকার এক যুবকের বিরুদ্ধে। বাড়ি থেকে অদূরে একটি জলাভূমি থেকে শিশুর দেহ উদ্ধার করা হয়। সেই ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল হয়েছে। দিনভর থানা ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তার পর রবিবার ভূপতিনগরে এক বধূকে ধর্ষণের অভিযোগে পড়শি যুবককে পিটিয়ে খুন করে উত্তেজিত জনতা। এরই মধ্যে খুন ও ধর্ষণের অভিযোগ উঠেছে নিউটাউনেও। আরজি কর আন্দোলনের আবহে পর পর ধর্ষণের ঘটনা পুজো শুরু আগেই বার বার প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে রাজ্যের নারী সুরক্ষা ব্যবস্থাকে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?