Home » সপ্তমী-অষ্টমী একই দিনে! তবে কখন হবে অঞ্জলি? জেনে নিন বিস্তরে..

সপ্তমী-অষ্টমী একই দিনে! তবে কখন হবে অঞ্জলি? জেনে নিন বিস্তরে..

 সময় কলকাতা ডেস্ক, ১০ অক্টোবর: দুর্গা পুজো বাঙালির মহোৎসব। গোটা বছর এই ৪ দিনের অপেক্ষায় দিন গোনেন আপামর বঙ্গবাসী। ধনী গরিব, অল্প শিক্ষিত থেকে উচ্চ শিক্ষিত সমাজের সমস্ত শ্রেণীর মানুষের কাছে দুর্গা পুজো নিয়ে আসে ক্ষোভ, বিবাদ, বিষাদ ভোলা এক পশলা খুশির বৃষ্টি। মাতৃপক্ষের এই চারটি দিন আসা মাত্রই চলে যায় পলক ঝপকে। ঠিক যেভাবে ইতিমধ্যেই কেটে গিয়েছে পুজোর প্রথম দিনটা। ষষ্ঠী পেরিয়ে আজ সপ্তমীর সকাল। রাত পোহালেই আগামীকাল দুর্গাষ্টমীর সূর্যদয় দেখবে বাংলা। এরপর দেবীকে বিদায় জানিয়ে বিজয়া দশমী পালন করবে বাঙালি সমাজ। যদিও ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দুর্গাপুজোর প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ, তবুও অষ্টমী বিশেষ মাহাত্ম্য নিয়ে আলাদা করে না বললেই নয়। সকাল সকাল মেয়েরা শাড়ি ও ছেলেরা পাঞ্জাবি পরে মন্ডপে গিয়ে ভিড় জমানো। তারপর পুরোহিতের সঙ্গে ঠোঁট মিলিয়ে অঞ্জলীর মন্ত্রচ্ছারণ বাঙালির আবেগের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে।

মহালয়া ভোরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলা, দশমীতে সিঁদুর খেলার মত অষ্টমীর অঞ্জলি ছাড়াও পুজো ফিকে। তবে বাকি বছরের মত এবছর সাধারণ সময়ে নয় বরং কাক ভোরে পড়েছে অষ্টমীর পূজায় আদর্শ তিথী। অন্যান্য বছর যেমন বেলা ১২ টা তেও অঞ্জলি দিতে দেখা যায় অনেককেই। এবছর সেই বেলা ১২ টা বেজে গেলে আর অষ্টমী নয় পরে যাবে নবমী। তাহলে কখন অঞ্জলি দিতে যাবেন? জেনে নিন বিস্তর….

শারদীয়া নবরাত্রি ঘটস্থাপন

৩ অক্টোবর প্রতিপদ, অর্থাত্‍ শারদীয়া নবরাত্রির প্রথম দিনে কলস স্থাপন করা হয়। এদিন সকাল ৬টা ১৫ মিনিট থেকে সকাল ৭টা ২২ মিনিট পর্যন্ত রয়েছে ঘট স্থাপনের শুভ সময়। নবরাত্রির প্রথম দিনে পুজো করা হয় মাতা শৈলপুত্রীর।

কবে মহাষ্টমী? কখনই বা দেবেন অঞ্জলি?

এই বছর দুর্গাপুজোর মহাষ্টমী পড়ছে ১০ অক্টোবর, অর্থ্যাৎ আজ আশ্বিন শুক্লা অষ্টমী তিথি পড়বে বেলা ১২টা ৩১ মিনিটে। অষ্টমী থাকবে ১১ অক্টোবর বেলা ১২টা ০৬ মিনিট পর্যন্ত। কী অদ্ভুত মানুষ সপ্তমীর ঠাকুর দেখতে দেখতেই কখন অষ্টমীতে পা রাখবে জানতেও পারবেন না। মহাষ্টমীতে সকালের পুজোর সময়: সকাল ৫.৩০ মিনিট থেকে সকাল ৯.২৭ মিনিট। অঞ্জলির সময় সকাল ৬.২৪ মিনিট ৬.৪৮ মিনিট। কার্যত কাকভোরে উঠে স্নান সেরে পাঞ্জাবি গায়ে মন্ডপে উনস্থিত না হলে প্রিয় মানুষটিকে শাড়ির সাজে দেখা, বা তাঁর পাশে দাঁড়িয়ে অঞ্জলি দেওয়া ফসকে যাবে।

অঞ্জলি মিটে গেলে, এবার মহাষ্টমীতে কুমারী পুজোর সময় সকাল ৯টা থেকে এবং সন্ধি পুজোর সময় বেলা ১১.৪৩ মিনিট থেকে দুপুর ১২.৩১ মিনিটের মধ্যে।

About Post Author