সময় কলকাতা ডেস্ক, ১০ অক্টোবর: গত শনিবার থেকে ধর্মতলায় অনশনরত জুনিয়র চিকিৎসকেরা। আজ নিয়ে ছ’দিন পূর্ণ হবে। গতকাল ফলপ্রসূ হল না রাজ্য সরকারের সঙ্গে বৈঠকের পরেও অনড় তাঁদের অবস্থান। কার্যত, ধর্মতলায় আমরণ অনশন অব্যাহত। এরই মধ্যে আজ আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহতর অসুস্থ হয়ে পড়ার খবর শোনা গিয়েছে। অবস্থান মঞ্চ থেকেই এক সিনিয়র চিকিৎসক সূত্রে খবর ১০০ ঘন্টারও বেশি জল ছাড়া কিছু খাননি অনিকেত। কার্যত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আইসিইউতে ভর্তি করাতে হতে পারে।

কিছুদিন আগে জুনিয়র চিকিৎসকেরা যখন স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছিলেন, তখন ইমেলে তাঁদের সঙ্গে বৈঠক করার আহ্বান জানিয়েছেন মুখ্যসচিব। সেই পথ অনুসরণ করেই বুধবার ফের মনোজ পন্থ সন্ধ্যায় ইমেল করে বৈঠকের ডাক পাঠিয়েছিলেন জুনিয়র চিকিৎসকদের। সেই মতো বুধ-রাতেই স্বাস্থ্য ভবনে গিয়ে বৈঠক করে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল। তবে সেই বৈঠক ফলপ্রসূ হয়নি। বৈঠক করে বেরিয়েই জুনিয়র চিকিৎসকেরা অভিযোগ জানিয়েছেন সরকারের তরফ থেকে তাঁরা কোনও সদুত্তর পাননি।
আরও পড়ুন: সত্যজিতের ঢুলির জন্যই কি আজীবন কুমার থেকে গেলেন টাটাধিপতি
সূত্রের খবর, বৈঠক করেন সরকারের পক্ষ থেকে সদুত্তর না পাওয়া আরও ফুঁসে উঠেছেন জুনিয়র চিকিৎসকেরা। বৃহস্পতিবার অনশন মঞ্চে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা ডাঃ অনিকেত মাহত। ঘটনাস্থলে উপস্থিত সিনিয়র চিকিৎসকেরা ও পুলিশ কর্মীরা তাঁর শারীরিক অবনতি প্রত্যক্ষ করে তাঁকে আইসিইউতে ভর্তি হতে বললে অনিকেত মানা করে দেন। আমৃত্যু অনশনের পথে এক কদমও পিছু হটতে রাজি নন তিনি। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।


More Stories
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস
অভয়া কাণ্ডের তদন্তের আওতায় আসতে পারেন মমতা
পাটুলিতে শুট আউট, নিহত যুবক