Home » গায়ক লিয়াম পেইন কি নিজের মৃত্যুর কথা বুঝতে পেরেছিলেন?

গায়ক লিয়াম পেইন কি নিজের মৃত্যুর কথা বুঝতে পেরেছিলেন?

সময় কলকাতা ডেস্ক, ১৭ অক্টোবর :  সদ্যপ্রয়াত লিয়াম পেইন কি তাঁর মৃত্যু নিশ্চিত এমনটাই আভাস পেয়েছিলেন? পেইনের প্রাক্তন প্রেমিকা মায়া হেনরি এমনটাই জানিয়েছেন। মায়া বলেছেন যে, লিয়াম পেন কয়েকদিন আগেই তার  মৃত্যুর পূর্বাভাস দিয়েছিলেন। উল্লেখ্য, লিয়াম পেইন বুধবার প্রয়াত হয়েছেন। লিয়াম পেইন পপ বয় ব্যান্ড ওয়ান ডিরেকসনের অবশ্য হিসেবে জগৎজোড়া খ্যাতি অর্জন করেন। ৩১ বছর বয়সে প্রয়াত হয়েছেন লিয়াম।

ওয়ান ডিরেকশনের বিরতির পর, পেইন উত্তর আমেরিকায় রিপাবলিক রেকর্ডসের  সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে একক কর্মজীবন শুরু করেন । ২০১৭  সালে, তিনি তার প্রথম একক একক স্ট্রিপ দ্যাট ডাউন প্রকাশ করেন। এই অ্যালবামও সুনাম পায়।

হোয়াট মেকস ইউ বিউটিফুল বা নাইট চেঞ্জেস গানগুলি অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেছিল। সর্বাধিক বিক্রি হয়েছিল তার গানের অ্যালবাম। তিনি আবার ইদানীং বলতেন – আমি ভালো নেই, আমি মারা যেতে চলেছি। অন্তত প্রাক্তন প্রেমিকা মায়া হেনরি তেমনটাই জানিয়েছেন। কেন তাঁর মৃত্যুর দিকে টান? এই বিষাদ কি তার দুর্বল মানসিক স্বাস্থ্যের থেকেই এসছে? রহস্য থেকেই যাবে।

আরও পড়ুন Krisnanagar Rape and Murder: ফের নারি নির্যাতন কৃষ্ণনগরে, পোড়া অর্ধনগ্ন দেহ উদ্ধার পুলিশ সুপারের অফিসের পিছন থেকে

চলে গেলেন পেইন এক আশ্চর্য রহস্য তৈরি করে। থেকে গেল তাঁর সঙ্গীত। তাঁকে নিয়ে চর্চা অব্যাহত থাকবে।

আরও পড়ুন Neetu David: ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এক ইনিংসে নিয়েছিলেন আট উইকেট, সেই নীতু ডেভিডকে বিশেষ সম্মান দিল আইসিসি

About Post Author