সময় কলকাতা ডেস্ক, ১৭ অক্টোবরঃ প্রত্যেক বাঙালী বাড়িতেই কেজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয়। লক্ষ্মীপুজো মানেই আলপনা থেকে শুরু করে ঠাকুর সাজানো, পুজোর আয়োজন, নারকেল নাড়ু, মোয়া, খিচুড়ি, পায়েস-সহ ভোগ রান্নায। জাঁকজমকের মধ্যে দিয়েই বাংলার ঘরে ঘরে লক্ষ্মী-আরাধনা হয়। এর ব্যতিক্রম নয় টলিউডও। প্রত্যেক বছরই অভিনেত্রী অপরাজিতা আঢ্য নিজের বাড়িতে ধুমধাম করে লক্ষীপুজো করেন। কিন্তু চলতি বছরে ধুমধাম করে লক্ষীপুজো না হলেও সাদামাটা ভাবেই লক্ষীপুজো করছেন অভিনেত্রী। অন্যদিকে বিয়ের পর প্রথম লক্ষীপুজো বেশ সাদামাটা কাটল কাঞ্চন-শ্রীময়ীরও।

বাড়ির লক্ষীপুজো নিয়ে এ বার বড় সিদ্ধান্ত নিয়েছিলেন অপরাজিতা আঢ্য । সোশ্যাল মিডিয়ায় নিজেই সে কথা জানিয়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় অপরাজিতা লিখেছিলেন, ‘এমন একটা সময়ের সম্মুখীন হয়েছি আমরা, যখন দেবীপক্ষের অনেক আগে থেকেই আমাদের ঘরের লক্ষ্মীরা আত্মপক্ষ লড়াইয়ের জন্য বুক বেঁধেছে। প্রতি রাতে রাজপথ প্রশ্নচিহ্ন রাখছে, কার চেতনা জাগ্রত? কে আছে যে এই নবজাগরণের লড়াই মাথায় ধারণ করবে? সকলেই জানেন, বিশেষ করে আমার বন্ধুরা জানেন আমি, অপরাজিতা প্রত্যেক বছর কোজাগরী লক্ষ্মীপুজোয় বিশেষ উদযাপনের ব্যবস্থা করে থাকি। কিন্তু এই বছর কোনও উদযাপন থাকছে না। যে সময়ে রক্তমাংসের লক্ষ্মীদের প্রতিনিয়ত এত অবমাননা, সেখানে উপাসনা থাকলেও লক্ষ্মীদেবীর পুজো উপার্জন কিছুটা নিরর্থক।
আরও পড়ুনঃ Laxmi Puja Market Price: লক্ষ্মী পুজোয় মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা, দোসর বৃষ্টি
অন্যদিকে, তিনি বিয়ের পর প্রথম লক্ষীপুজো করলেন কাঞ্চন-শ্রীময়ীর। পুজোর দিনে বাড়িতেই দেবীর আরাধনা করলেন অভিনেতা জুটি। সোশ্যাল মিডিয়ায় তাঁরা শেয়ার করে নিলেন সেই সমস্ত ছবি। একার হাতেই সমস্ত জোগাড় করেছেন শ্রীময়ী। তিনি পড়েছিলেন লাল পাড় সাদা শাড়ি। আর কাঞ্চন পরেছিলেন সাদা পাঞ্চাবি। দুজনে ঘরোয়াভাবেই পুজোর আয়োজন করেছিলেন। শুধু লক্ষ্মীপুজো নয়, এই প্রথম দুর্গাপুজোতেও বরণ করেছেন অভিনেত্রী। সিঁদুর খেলে, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়েছেন তিনি।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে
দোল উৎসব : রাঙিয়ে দিয়ে যাও