Home » India Vs New Zealand: হারের মুখে ভারত, বোলাররা কি পারবে এনে দিতে ঐতিহাসিক জয়?

India Vs New Zealand: হারের মুখে ভারত, বোলাররা কি পারবে এনে দিতে ঐতিহাসিক জয়?

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ১৯ অক্টোবর: হাতে আর এক দিন কি হবে ম্যাচের ভবিষ্যত? তৃতীয়দিন ভারত যেভাবে শুরু করেছিল। এবং চতুর্থ দিন দুপুর পর্যন্ত যা মনে হয়েছিল সেই প্রত্যাশা অনুযায়ী কিছুটা ব্যাকফুটে থেকে গেল ভারত। সরফরাজ এবং পন্থ সাজঘরে ফেরা মাত্রই, মাঠে তাঁদের জ্বালিয়ে আসা আগুনে জল ঢেলে দিল নিউজিল্যান্ডের বোলাররা। যার জেরে ৪৬২ তেই দাঁড়িয়ে গিয়েছে ভারত। কিউয়িদের এই ম্যাচ জিতে নিতে করতে হবে মাত্র ১০৭ রান। 

আরও পড়ুন: India Vs New Zealand Test: তৃতীয় দিনের লড়াই শেষে ১২৫ রানে পিছিয়ে ভারত, দিনের শেষ বলে উইকেট হারালেন কোহলি

শনিবার ভারতের ব্যাটিং শেষ হওয়ার পর, হাতে সময় থাকলেও আর মাঠে নামতে পারেনি টম ল্যাথামের দল। ফের বৃষ্টি আসায় আজকের মত খেলা শেষ। রবিবার সকালে ভারতের দেওয়া মাত্র ১০৭ রানের টার্গেট তাড়া করতে বাইশ গজে অধিনায়ক ল্যাথামের সঙ্গে নামবে কনওয়ে। তাঁরা ব্যর্থ হলেও পিছনে রয়েছেন উইল ইয়ং এবং গত ইনিংসের শতকবীর ভারতীয় বংশোদ্ভূত রোচিন রবীন্দ্র। তারপর রয়েছেন মিচেল, ফিলিপস, সাউদির মত ব্যাটররা। কার্যত এই পোক্ত ব্যাটিং অর্ডারের সামনে ভারতের ওই গুটি কয়েক রানের লক্ষ্যকে একমাত্ৰ বাঁচাতে পারে বৃষ্টি। পরিবেশ রোদুজ্জল থাকলে কাল ভারতের হার প্রায় নিশ্চিত। 

আরও পড়ুন: India Vs New Zealand Test : চাপের মুখেই প্রথম শতরান, ভারতের মুশকিল আশান সরফরাজ মাঠ ছাড়লেন ১৫০ রানে

আরও পড়ুন: Indian Super League Derby: বর্ণহীন ডার্বির আগে দুই প্রধানে দুই ছবি, চাপের মুখেও চনমনে মোহনবাগান, চুপিসারে জয়ের অঙ্ক কষছে ইস্টবেঙ্গল

ব্যাঙ্গালোরের পিচের পরিস্থিতি বিচার করে দেখলে, ভারতের প্রথম ইনিংস বাদে উভয় দলের প্রতিটি ইনিংসে এসেছে ঝুড়ি ঝুড়ি রান। কার্যত বোলারদের জন্য বিশেষ সুবিধাজনক কিছু নেই। তাই এই মুহূর্তে ভারত হারের সায়াহ্নে দাঁড়িয়ে রয়েছে বলা চলে। তবে ক্রিকেটে কিছুই অসম্ভব নয় একথাও ভুলে গেলে চলবে না। এর আগে ২০০৪ সালে অস্ট্রেলিয়াকে শেষ ইনিংসে ১০৭ রান করতে দেয়নি ভারতীয় বোলাররা। ওয়াংখেড়ের সেই দুর্দান্ত বোলিং কুড়ি বছর পর দাবি করছে চিন্হস্বামী। বুমরা, অস্বীন, সিরাজ, জাদেজারা কি পারবে সেই ইতিহাসের পূর্নাবৃতি ঘটাতে। তাঁরা কি পারবে ঘরের মাঠে দেশকে এনে দিতে এক ঐতিহাসিক জয়?

About Post Author