Home » বিজেপির বিরুদ্ধে ক্ষোভ, দল ছেড়ে তৃণমূলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বোন

বিজেপির বিরুদ্ধে ক্ষোভ, দল ছেড়ে তৃণমূলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বোন

সানী রায়,সময় কলকাতা, ২০ অক্টোবর : উপনির্বাচনের আবহে উত্তরবঙ্গে শোরগোল। বিজেপির বিরুদ্ধে ক্ষোভ, দল ছেড়ে তৃণমূলে  প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বোন। তৃণমূলে প্রাক্তন মন্ত্রীর বো যাওয়ায় রাজনৈতিক মহলেও চর্চা। কে এই নেতার বোন যাকে নিয়ে এত চাঞ্চল্য?

প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলার বোন মেরিনা কুজুর তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। রবিবার নাগরাকাটায় শাসক দলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে মেরিনার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি মহুয়া গোপ, দলের নাগরাকাটা ব্লক কমিটির সভাপতি প্রেম ছেত্রী সহ আরও অনেকে।

মাদারিহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী রাহুল লোহার

মেরিনার তৃণমূলে নাম লেখানোর পেছনে জন বারলার কোনও ভূমিকা রয়েছে কিনা, তা নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও বারলা এদিন ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপ কল করা হলেও লাভ হয়নি। মেরিনা অবশ্য নিজে বলছেন, এই সিদ্ধান্ত একান্ত ভাবে তাঁর ব্যক্তিগত। দাদার সঙ্গে কোনও আলোচনা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ দেখেই তিনি তৃণমূলে যোগ দেন। তাঁর পুরনো দল বিজেপি থেকে তিনি কোন সহযোগিতা পাননি বলেও মেরিনার অভিযোগ।

 

গতবারের পঞ্চায়েত নির্বাচনে সুলকাপাড়া এলাকা থেকে বিজেপির টিকিটে নির্বাচিত মেরিনার এই দল বদলকে ঘিরে চর্চা শুরু হয়েছে গোটা এলাকায়। এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি অবশ্য তাঁকে টিকিট দেয়নি। এদিন মেরিনার সঙ্গে তৃণমূলে যোগদান করেন সিপিএমের টিকিটের নির্বাচিত চম্পাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য অরবিন্দ গুড়িয়া। বিজেপির নাগরাকাটা এক নম্বর মণ্ডল কমিটির সভাপতি বরুণ মিত্র জানান, মেরিনা গত ৩ বছর ধরে দলে একদম নিষ্ক্রিয় ছিলেন। ওঁর এই তৃণমূলে যোগদানে বিজেপির একচুলও ক্ষতি হবে না।  তৃণমূলে প্রাক্তন মন্ত্রীর বোন যাওয়ায় কতটা ক্ষতি হল এখন সেটাই দেখার এবং সময়ই বলবে বিজেপি নেতার কথা কতটা খাঁটি।।

তৃণমূলে প্রাক্তন মন্ত্রীর বোন #তৃণমূলে প্রাক্তন মন্ত্রীর বোন

আরও পড়ুন উপনির্বাচন ২০২৪ : বঙ্গে কে কোথায় এগিয়ে , ৬ কেন্দ্রের তুল্যমূল্য বিশ্লেষণ

About Post Author