সময় কলকাতা ডেস্ক, ২২ অক্টোবর: ফের ধস নামল উত্তর সিকিমে। মঙ্গলবার সকালে ধস নেমেছে মুনশেতাং এলাকার চুংথাং থেকে লাচেন যাওয়ার রাস্তায়। ধসের জেরে পাহাড়ের উপর থেকে নেমে আসে পাথর এবং মাটি। অবরুদ্ধ হয়ে যায় গোটা রাস্তা। যাতায়াত সম্পূর্ণ বন্ধ।

উত্তর সিকিমে এই ধসের ফলে, রাজ্যটিকে অন্যান্য রাজ্যের সঙ্গে সংযোগকারী রাস্তার অবরুদ্ধ হয়ে পড়েছে। কার্যত, গোটা উত্তর সিকিম এই মুহূর্তে বাকি রাজ্যের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল বলে মনে করা হচ্ছে। সিকিম ভারতের অন্যতম দর্শনীয় রাজ্য। এর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের টানে দেশ বিদেশ থেকে পর্যটকরা আসেন রাজ্যের প্রধান শহর গ্যাংটকে। তবে দীর্ঘ দিন ধরে সরকারি ভাবে উত্তর সিকিমে পর্যটকদের যেতে যাওয়া নিষিদ্ধ। তবে পূর্ব সিকিম হয়ে উত্তর সিকিমের কিছু দ্রষ্টব্য স্থানে যেতেন পর্যটকেরা। তবে এই পথ ছিল দুর্গম ও ঝুঁকিপূর্ণ। এবার ধস নেমে সম্পূর্ণ বন্ধ সেই রাস্তা।
আরও পড়ুন: ওড়িশা ও বাংলার দিকেই ছুটে আসছে ‘দানা’, কবে, কখন’ হতে পারে ল্যান্ডফল? জেনে নিন …
সূত্র মারফত খবর, বহু দিন বন্ধ থাকলেও পর্যটকদের সুবিধার্থে চলতি বছরের শেষে ফের উত্তর সিকিমে যাওয়ার রাস্তা খুলে দিয়েছিল প্রশাসন। তবে মঙ্গলবার নতুন করে ধস নামায় সেই সম্ভাবনাও আর রইল না। ধসের ব্যাপকতা দেখে অনেকেরই অনুমান ধ্বংসস্তূপ সরাতে সময় লাগবে। এছাড়াও পাহাড়ি মাটির প্রকৃতি অনুযায়ী কোনও অঞ্চলে একবার নামা ধসের ব্যপকতা বেশি হলে, পরে ফের ধসের সম্ভবনা থেকে যায়। তাই ওই রাস্তা ভবিষ্যতে আর খোলা হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।


More Stories
আতস কাচের তলায় :গেলেন ধর্মেন্দ্র, এলেন প্রহ্লাদ
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
অভিযোগকারী ডাক্তার একশো রোগিনীর ধর্ষণকারী, ভিডিও প্রকাশ করে দাবি ব্ল্যাকমেলে অভিযুক্ত নার্সের