Home » Rani Rampal: মাত্র ২৯ বছর বয়সে হকি থেকে অবসর নিলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক

Rani Rampal: মাত্র ২৯ বছর বয়সে হকি থেকে অবসর নিলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ অক্টোবরঃ মাত্র পনেরো বছর বয়সে জাতীয় দলে খেলার সুযোগ। তারপর গত একযুগেরও বেশি সময় ধরে ভারতীয় মহিলা হকি দলের অনেক উত্থান-পতনের সাক্ষী তিনি। টোকিও অলিম্পিক্সে তাঁর নেতৃত্বে অল্পের জন্য পদক হাতছাড়া করে ভারত। এ বার জাতীয় দলকে আলবিদা জানালেন সেই রানি রামপাল । মাত্র ২৯ বছর বয়সে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করলেন তিনি। দেশের হয়ে ২৫৪ ম্যাচে ২৫০ গোল করেছিলেন দেশের অন্যতম সেরা ফরোয়ার্ড।

বৃহস্পতিবার সমাজমাধ্যমে অবসরের সিদ্ধান্তের কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন রানি রামপাল । তিনি জানিয়েছেন, “আমার জন্য জাতীয় দলের প্রতিনিধিত্ব করাটা দারুণ সফর ছিল। কখনও ভাবিনি এতদিন ধরে খেলতে পারব। দারিদ্র্যকে সঙ্গী করে আমাকে বড় হতে হয়েছে। কিন্তু  নিজের লক্ষ্যে অবিচল থাকার চেষ্টা করে গিয়েছি।  লক্ষ্য ছিল একটাই, ভারতের হয়ে খেলব।”

আরও পড়ুনঃ Manchester Unuited: প্রাক্তন কোচ মরিনহোর দলের বিরুদ্ধেও আটকে গেল ম্যানচেস্টার ইউনাইটেড

আরও পড়ুনঃ Optical Illusion: জিনিয়াসরা শুধু পেরেছেন ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

আরও পড়ুনঃ Washinton Sundar: পুণেতে ‘সুন্দর’ প্রত্যাবর্তন ওয়াশিংটনের, নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ ২৫৯ রানে

২০০৯ সালে মাত্র পনেরো বছর বয়সে চ্যাম্পিয়ন্স চ্যালেঞ্জ প্রতিযোগিতায় দেশের হয়ে প্রথম প্রতিনিধিত্ব করেন রানি। রাশিয়ার কাজানে সেই প্রতিযোগিতায় প্রথম নজরে পড়েন তিনি। ফাইনালে চার গোল করার পাশাপাশি, প্রতিযোগিতার সেরা যুব খেলোয়ারের তকমা পান। ২০০৯ এশিয়া কাপে দলের রুপ জয়ে বিশেষ ভূমিকা ছিল রানির। ২০১০ কমনওয়েলথ ও এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আন্তর্জাতিক হকি সংস্থার বিচারে তারকা একাদশে জায়গা পেয়েছিলেন। ২০১০ আর্জেন্টিনা হকি বিশ্বকাপে মোট সাত গোল করেন তিনি। ২০১৬ সালে পান অর্জুন পুরস্কার। ২০১৩ যুব বিশ্বকাপের সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছিলেন রানি। ২০১৪ সালে এফআইসিসিআইয়ের বিচারে সেরা প্রত্যাবর্তনের পুরস্কার পেয়েছিলেন। ২০১৭ ও ২০১৮ মহিলা এশিয়া কাপে দলের রুপো জয়ের অন্যতম কারিগর ছিলেন রানি। ২০২০ সালে টোকিও অলিম্পিক্সে তাঁর নেতৃত্বে চতুর্থ স্থানে শেষ করে ভারত। সেই বছরই খেলরত্ন পুরস্কার পান রানি। অবশেষে ২৯ বছরেই হকিকে বিদায় জানালেন তিনি।   

About Post Author