সময় কলকাতা ডেস্ক, ১৩ নভেম্বর: উপনির্বাচনের সকাল থেকেই অশান্ত রাজ্য। মাদারিহাটে এবার বিজেপি প্রার্থী রাহুল লোহারের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গাড়ি ভাঙচুরের হল লোহারের। পাল্টায় তৃণমূলের অভিযোগ ছাপ্পা ভোট করছে পদ্ম শিবিরের কর্মীরা। জানা গিয়েছে বুধবার সকাল ১১টা মাদারিহাটের মুজনাই চা বাগানের বাঙ্গাবাড়ি ডিভিশনের ১৪/৬২ নম্বর বুথকে কেন্দ্র করে বচসা শুরু হয়েছে। যার জেরেই বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে হামলাকারীরা।

আরও পড়ুন: অশোক স্তম্ভকে অপমানের দায়ে শোকজ সুকান্ত, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের
এদিন ওই বুথ পরিদর্শনে এসেছিলেন বিজেপি প্রার্থী রাহুল লোহার । অভিযোগ, সেখানে তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, বিক্ষোভ দেখানো হয়। রাহুলের বক্তব্য, তাঁকে মারধর, ধাক্কাধাক্কি করা হয়েছে। এছাড়া ১৪/৬২ পার্টে বুথ দখলের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। এরপর সাড়ে ১১টা নাগাদ মাদারিহাট থানার ওসি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: বাংলাদেশের ঘটনার প্রতিবাদে কলকাতায় হবে মহামিছিল! রায় দিল আদালত
রাহুল লোহারের উপর হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের মাদারিহাট ব্লক সহ সভাপতি রাজেশ সাউ। তাঁর বক্তব্য, তৃণমূলের লোকজন এর সঙ্গে যুক্ত নন। স্থানীয়রাই বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন। গত আট বছর বিজেপি ক্ষমতায় থেকেও এলাকায় কোনও উন্নতি হয়নি, কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসী।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
দেগঙ্গায় জিতবেন কে? বিদেশ নাকি মিন্টু সাহাজি?