সময় কলকাতা ডেস্ক, ২১ নভেম্বর : বড়ষড় অভিযোগ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। ঘরে-বাইরে অভিযোগের পাহাড়। ঘরে বাইরে অভিযোগের ফলশ্রুতিতে উল্লেখযোগ্য প্রভাব দেখা যাচ্ছে বেশ কিছু ক্ষেত্রে।শেয়ার সূচকের পতনের পাশাপাশি এবার মুখ খুলেছে আদানি গোষ্ঠী। বন্ড বাতিলের তথ্য স্পষ্ট করা হয়েছে। উল্লেখ্য, ভারতের সৌর প্রকল্পের জন্য ভারতের সরকারি আধিকারিকদের ২২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে আদানির বিরুদ্ধে।
অন্যদিকে,মার্কিন প্রসিকিউটররা গৌতম আদানি এবং অন্যান্য নির্বাহীদের বিরুদ্ধে ২৫০ ইউএসডি (USD ) মিলিয়ন ঘুষের পরিকল্পনা করার জন্য অভিযুক্ত করার পরে আদানি গ্রুপ তার ৬০০ ইউএসডি ( USD) মিলিয়ন বন্ড প্রস্তাবনা বাতিল করেছে। অন্যদিকে,শেয়ার সূচকে পতনও পরিলক্ষিত।
জানা গিয়েছে, ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস (ডিওজে) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দাখিল করা অভিযোগগুলির কারণে আদানির ইউএস ডলার বন্ডগুলি এশিয়ান ট্রেডিংয়ে দ্রুত হ্রাস পেয়েছে, কিছু সিকিউরিটি ১৫ সেন্টের মতো কমেছে।

আরও পড়ুন OPTICAL ILLUSION: হাতে মাত্র ৫০ সেকেন্ড, নিচের দেওয়া ছবি দুটি থেকে জলদি ৩ টি পার্থক্য খুঁজে বার করুন
ঘুষ সম্পর্কিত আইনি অগ্রগতির উদ্ধৃতি দিয়ে আদানি গোষ্ঠী মূল্য নির্ধারণের কয়েক ঘন্টা পরে বন্ড বিক্রয় বন্ধ করেছে। অভিযোগে করা হয়েছিল যে, আদানি কর্মকর্তারা উচ্চ-মূল্যের সৌর শক্তির চুক্তি পেতে ভারতীয় কর্মকর্তাদের ২২৩৭ কোটি টাকা ঘুষ দিয়েছিলেন আর এই ঘটনার আবর্তে ঘটে চলেছে একাধিক আইনি বিষয়।অভিযুক্ত প্রধান ব্যক্তিদের মধ্যে রয়েছে সাগর আদানি এবং ভনীত জাইন, যারা মার্কিন বাজার থেকে তহবিল সংগ্রহের সময় বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগে অভিযুক্ত।
আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের পরে, আদানি গ্রুপের শেয়ারগুলিতে কুড়ি শতাংশ (20%) পর্যন্ত বিপর্যয় নেমে এসেছে , আদানি গ্রীন-ও বোম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) ১৮ শতাংশ (18%) কমেছে।।
আরও পড়ুন ৫৭ বছর আগের ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার ৯২ বছরের বৃদ্ধ
আরও পড়ুন ট্যাব কেলেঙ্কারিতে বনগাঁ পুলিশের হাতে গ্রেফতার আরও ১
অভিযোগ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে #অভিযোগ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে


More Stories
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ
জামাইকার বিরুদ্ধে লড়াই করে হারল ভারত
কলকাতার বুকে গ*ণধ*র্ষণ