সময় কলকাতা ডেস্ক, ২১নভেম্বর : ওড়িশা – ছত্রিশগড় সীমান্তে পুলিশ মাওবাদী খন্ডযুদ্ধে মৃত্যু এক মাওবাদীর। এই ঘটনায় আহত এক পুলিশ। ওড়িশা -ছত্রিশগড় সীমান্তের কাছে জিনেলিগুড়া জঙ্গলে সীমান্তরক্ষী এবং রেড রেবেলস দের মধ্যে দীর্ঘ গুলিবিনিময় হওয়ার সময় মাওবাদী নিহত হয়।
বিগত কিছুদিন ধরে মালকানগিরি জেলার জঙ্গল হয়ে মাওবাদীরা ওড়িশায় ঢুকে পড়ছিল এবং পুলিশ মাওবাদীদের ঠেকাতে উদ্যোগী হওয়ায় পুলিশ – মাওবাদী সংঘর্ষ অনিবার্য ছিল। বৃহস্পতিবার রাতে পুলিশ ও মাওবাদীদের মধ্যে লড়াই শুরু হয়।পুলিশ এও জানিয়েছে, এই অপারেশন চলাকালীন ২ মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুঘন্টা ধরে গুলির লড়াই চলে। অতঃপর পুলিশ মাওবাদী নির্মূল করার লক্ষ্যে অঞ্চলটিতে চিরুনি তল্লাশি চালাবে বলে পুলিশ সূত্রের খবর। আহত পুলিশের নাম দামাড়ু বাদানায়েক। নিহত মাওবাদীর নাম জানা যায় নি।।
নিহত মাওবাদী #নিহত মাওবাদী
আরও পড়ুন নরেন্দ্র মোদিকে নিয়ন্ত্রণ করছেন তাই আদানি জেলের বাইরে : রাহুল গান্ধী


More Stories
সাধের পেঁয়াজ সাধ্যের বাইরে! কবে দাম কমবে?
বিজেপির বড় ধাক্কা, প্রশান্ত কিশোরের বাজিমাত
কেরলের নামবদল : প্রেক্ষাপট ও বিতর্ক