পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা , ২৩ নভেম্বর : সদ্য প্রাক্তনের দিকেই নজর ছিল। ক্ষমতায় ফিরতে চলেছেন তিনি । বুথ ফেরত সমীক্ষাকে ভ্রান্ত প্রমাণ করে ক্ষমতায় ফিরতে চলেছেন হেমন্ত সোরেন। গদি দখলের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে বিজেপি। ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে ৮১টি আসনের লড়াইয়ে ম্যাজিক ফিগার ৪১ টি পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে ঝাড়খন্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক। বিকেল চারটে (৪. ০০) পর্যন্ত ঝাড়খন্ড মুক্তি মোর্চার (JMM )নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক এগিয়ে রয়েছে ৫৫ টি আসনে , অন্যদিকে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৫ টি আসনে।
ঝাড়খন্ড মুক্তি মোর্চা সাফল্যের পেছনে মনে করা হচ্ছে আদিবাসী অধ্যুষিত অঞ্চলে ইমন সরেন তথা ঝাড়খন্ড মুক্তি মোর্চার জাদু। অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে, ঝাড়খন্ডে আদিবাসী ভোটারের সংখ্যা ২৬ শতাংশেরও বেশি।এছাড়াও ইন্ডিয়া ব্লক মুসলিম এবং যাদবদের ভোট দখলে সফল হয়েছে।
আরও পড়ুন মহারাষ্ট্র : নজির গড়ে জয়ের পথে বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি
ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম প্রধান মুখ চম্পাই সোরেন এগিয়ে থাকলেও ভোটগণনার কিছু সময় বাদেই অধিকাংশ সিটে পিছিয়ে পড়তে থাকে বিজেপি। অর্থাৎ দুই-তৃতীয়াংশের বেশি আসন দখলে রাখার প্রবণতা দেখিয়ে ক্ষমতায় ফেরার প্রবল সম্ভাবনা দেখাচ্ছে ঝাড়খন্ড মুক্তি মোর্চা, নিজের কারিশমা আরেকবার প্রমাণ করলেন হেমন্ত সোরেন। ক্ষমতায় ফেরা এখন কার্যত সময়ের অপেক্ষা।।
আরও পড়ুন মাদারিহাট উপনির্বাচন : চাবাগানে তৃণমূলের জয়ের নয়া রেকর্ড
আরও পড়ুন Mohun Bagan: স্টুয়ার্টকে ছাড়াই জামশেদপুর অভিযানে নামছে মোহনবাগান, কী হবে মোহনবাগানের প্রথম একাদশ?


More Stories
দেগঙ্গায় জিতবেন কে? বিদেশ নাকি মিন্টু সাহাজি?
Opinion Poll (সমীক্ষা): বঙ্গে কি চতুর্থবার মমতা, অসমে কি আবার হেমন্ত বিশ্বশর্মা! বঙ্গ ও অন্য রাজ্যের ভোটের ফলের ভবিষ্যৎবাণী কী?
ভোটের দিন ঘোষণা : বঙ্গে ভোট ২৩ ও ২৯ এপ্রিল, ভোট গণনা ৪ মে