সময় কলকাতা ডেস্ক, ২৮ নভেম্বর : হেমন্ত সোরেনের শপথগ্রহণ। শপথ নিলেন হেমন্ত সোরেন। বিজেপি ও বিজেপির সহযোগী দলদের পর্যুদস্ত করে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। এই নিয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর শপথ গ্রহণ। তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সন্তোষকুমার গাঙ্গোয়ার।
১৩ নভেম্বর থেকে ২৩ নভেম্বর – ঝাড়খন্ড বিধানসভার নির্বাচন শুরু হওয়া থেকে ফল প্রকাশ পর্যন্ত অনেক সমীকরণ বদলেছে। ভোটের আগে রাজনৈতিক সমীক্ষা অনুযায়ী অনেকটাই পিছিয়ে ছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)। সেদিক থেকে জেএমএম নেতা হেমন্ত সোরেনের শপথগ্রহণ অনেকদিক থেকেই তাৎপর্যপূর্ণ। বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া ব্লকের ঝাড়খন্ড বিজয়ের কয়েকদিন পরে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ ইন্ডিয়া ব্লকের মধ্যে ও দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন নতুন সমীকরণ গড়ে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।
তাৎপর্যপূর্ণভাবে, ভারতের বিরোধী দলের শীর্ষ নেতারা শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে রাঁচির মোরাদাবাদ ময়দানে হাজির ছিলেন।লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে , সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল এবং রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
হেমন্ত সোরেন আজ শপথ গ্রহণ করেছেন। অন্যদিকে মহাগঠবন্ধন জোটের বিভিন্ন দলের মধ্যে এখনও মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনা চলছে ।।
হেমন্ত সোরেনের শপথগ্রহণ #হেমন্ত সোরেনের শপথগ্রহণ
আরও পড়ুন Sheikh Hasina: চিন্ময় প্রভুর গ্রেফতারির বিরুদ্ধে সোচ্চার হাসিনা, কী বললেন বঙ্গবন্ধু কন্যা?


More Stories
অহংকার মমতার পতনের কারণ বললেন জগন্নাথ দয়িতাপতি
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ