Home » গুরাজের স্বর্ণমন্দিরে দুষ্কৃতী হামলা, গুলি চলল প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর উপরে

গুরাজের স্বর্ণমন্দিরে দুষ্কৃতী হামলা, গুলি চলল প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর উপরে

সময় কলকাতা ডেস্ক, ৪ ডিসেম্বর: সাতসকালে মুহুর্মুহু গুলি অমৃতসরের স্বর্ণমন্দিরে। দুষ্কৃতীদের নিশানায় ছিল শিরোমণি অকালি দলের নেতা ও পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল। বুধবার স্বর্ণমন্দিরের ঢুকে ছিলেন তিনি। সেখানেই তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। গুলির শব্দে আশপাশে থাকা জনতার তৎক্ষণাৎ ছুটে আসে। হাতে নাতে ধরা পড়ে আততায়ীরা। এখন বিপদমুক্ত সুখবীর।

আরও পড়ুন: অবশেষে জট কাটল, ধর্মঘট প্রত্যাহার করলেন আলু ব্যবসায়ীরা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধর্মীয় শাস্তির কারণে স্বর্ণমন্দিরের বাইরে পাহারা দেওয়ার কাজ করছিলেন সুখবীর। আচমকাই সেখানে হাজির হয় দুষ্কৃতী। চালায় হামলা। যদিও মন্দির কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ করেছে। কাছাকাছি ছিলেন অকালি দলের নেতারাও। তাঁদের তৎপরতায় দ্রুত ধরে ফেলা সম্ভব হয় আততায়ীকে। বিশেষ সূত্র মারফত খবর, হামলাকারীর নাম নারাইন সিং চৌরা। সে বাব্বর খালসা ইন্টারন্যাশনালের প্রাক্তন জঙ্গি। ১৯৮৪ সালে সে পাকিস্তানে চলে গিয়েছিল। তার পর সেখান থেকে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক চালান দিত পাঞ্জাবে। বুরালি জেলভাঙা মামলার অভিযুক্ত নারাইন অতীতে পাঞ্জাবের জেলে বন্দিও ছিল দীর্ঘদিন।

আরও পড়ুন: Border-Gavaskar Trophy: আবারও ভারতকে ৩৬ রানে অলআউট করতে চায় অস্ট্রেলিয়া! পরিকল্পনা ফাঁস করলেন অজি ক্রিকেটার

দলের বরিষ্ঠ নেতার ওপর এমন আক্রমণের চেষ্টার তীব্র সমালোচনা করেছেন শিরোমণি অকালি দলের প্রাক্তন সাংসদ নরেশ গুজরাল। তাঁর কথায়, “পাঞ্জাবে অপরাধীরা কতটা অনায়াসে ঘুরে বেড়াচ্ছে তার প্রমাণ এই হামলা।” সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি যোগ করেছেন, আমাদের দল বার বার বলে এসেছে পাঞ্জাবের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছ। স্বর্ণমন্দিরে এভাবে হামলা চালানো তার প্রমাণ! ভগবানের কল্যাণে ওঁর কিছু হয়নি।”

আরও পড়ুন: Syed Mustaq Ali Trophy: বিহারকে হারিয়ে সৈয়দ মুস্তাক আলির নকআউটের পথে বাংলা

About Post Author