সময় কলকাতা ডেস্ক, ৬ ডিসেম্বর: নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ, অর্পিতা, কুন্তলের পর এবার জামিন পেলেন সুজয়কৃষ্ণ ভদ্র, যিনি কালীঘাটের কাকু নামেই অধিক পরিচিত। শুক্রবার ইডির মামলায় তাঁর শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট। তবে সিবিআইয়ের মামলায় এখনও জামিন মেলেনি। কার্যত এখনই জেলমুক্তি হবে না।

আরও পড়ুন: পুষ্পা 2, প্রিমিয়ার শো দেখতে ভিড়ে পদদলিত হয়ে মৃত্যু : আল্লু অর্জুনের টিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের
গত বছর ৩০ মে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন কালীঘাটের কাকু। রাহুল বেরা নামক এক সিভিক ভলান্টিয়ারের সঙ্গে কথোপকথনের রেকর্ডিংয়ের সূত্র ধরে তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছিল কেন্দ্রীয় তদন্তকারীরা। সেই মামলার তাঁর আইনজীবী জামিনের আবেদন জানিয়েছিল কলকাতা হাই কোর্টে। যার শুনানি গত মাসেই শেষ হয়। শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করেন বিচারপতি শুভ্রা ঘোষ। তবে সুজয়কে মানতে হবে আদালতের বেশকিছু শর্ত। জমা রাখতে হবে পাসপোর্ট। আদালতের বিশেষ অনুমতি ছাড়া ছাড়তে পারবেন না এলাকা। কোনও নথি বিকৃত করতে পারবেন না। আদালতের অনুমতি ছাড়া নিজের মোবাইল নম্বরও বদলাতে পারবেন না।
আরও পড়ুন: উন্নাও ধর্ষণ মামলার অভিযুক্ত কুলদীপ সেঙ্গারের জামিন
এদিন ইডির মামলায় জামিন মিললেও এখনই জেলমুক্তি হবে না সুজয়কৃষ্ণ ভদ্রের। কারণ সিবিআইয়ের একটি মামলায় এখনও জামিন মঞ্জুর হয়নি তাঁর। তবে কালীঘাটের কাকুর আইনজীবী হাই কোর্টে আগাম জামিনের আর্জি জানিয়ে রেখেছেন। তা মঞ্জুর না হওয়া পর্যন্ত জেলেই থাকবেন অভিযুক্ত।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস