সময় কলকাতা ডেস্ক, ৬ ডিসেম্বর: শীতের সকালে গরম গরম কফিতে চুমুক লাগাতে পারলেই শরীরটাকে গরম করে নেওয়া যায় সহজেই। কাজেই এই সময়ে গরম কফির কাপে চুমুক দিতে মনও চায় বার বার। রাজই প্রায় কফি খেয়েও থাকেন অনেকেই। কেউ কেউ তো আবার দিনে ৪-৫বারও কফি খান। অনেকেই বলেন গরম বা কোল্ড কিংবা ব্ল্যাক কফি পান শরীরের জন্য উপকারী যেমন, মনের জন্যও তেমনই ভাল। বিশেষজ্ঞরা জানান কফিতে থাকা ক্যাফিন, শক্তি বা ‘এনার্জি’ বর্ধক। মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। ব্ল্যাক কফি ‘টাইপ-২’ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমায়। কিন্তু শুধু উপকারই নয়, এই বেশকিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। সেগুলি জানা আছে তো? অতিরিক্ত কফি খেলে। শারীরিক ও মানসিক ক্ষতি হয়। জানেন কী কী প্রভাব পড়তে পারে শরীরে?

আরও পড়ুনঃ রাজ্যসভার সাংসদ অভিষেক সিংভির আসনে নোটের বান্ডিল! তদন্তের নির্দেশ চেয়ারম্যান ধনকড়ের
আরও পড়ুনঃ শীতকালে ঠোঁট ফাটা নিয়ে চিন্তা? মেনে চলুন এই চার টিপস, লাগবে না কোনও পেট্রোলিয়াম জেলি
প্রাপ্তবয়স্ক একজন মানুষের দৈনিক মোটামুটি ৪০০ মিলিগ্রাম ক্যাফিন গ্রহণ করা ভাল। এর চেয়ে বেশি পান করলে অনিদ্রা, খিটখিটে মেজাজ, পেট খারাপের মতো সমস্যা হতে পারে। দিনে ৩-৪ কাপের বেশি কফি খাওয়া উচিত নয়। রোজ সকালে খালি পেটে কফি খেলে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। এই ক্ষতিকারক অ্যাসিড পাকস্থলীতে প্রচুর পরিমাণে জমলে তার থেকে হজমের সমস্যা হতে পারে। কফির বীজে ক্যাফিন ছাড়াও অন্যান্য অম্ল জাতীয় উপাদান থাকে, যা নিয়মিত খেলে পাকস্থলীর গায়ে ক্ষত সৃষ্টি করে আলসার ও গ্যাসট্রিক রোগ হয়।
আরও পড়ুনঃ দ্বিতীয় ম্যাচে বুমরাহ কি হতে পারবেন সংকটমোচক! জস্সিতেই ভরসা সমর্থকদের
কফি এনার্জি বা শক্তি বৃদ্ধি করলেও একই সঙ্গে স্নায়ুতন্ত্রের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। দীর্ঘদিন ধরে বেশি কফি খেলে যৌনকার্যের মতো শরীরের স্বাভাবিক উদ্দীপনা নষ্ট হতে পারে। দীর্ঘ দিন ধরে বেশি কফি খেলে শরীরের রক্তচাপ বৃদ্ধি পায়, যার থেকে ব্লাড প্রেশার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। তাই কফি খান তবে অবশ্যই তা নিয়ম মেনে, পরিমিত ভাবে।
আরও পড়ুনঃ জামিন পেলেন না চিন্ময় প্রভু! হামলার ভয়ে পিছিয়ে গেলেন আইনজীবীরা? আরও এক মাস থাকতে হবে জেলেই


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু