সময় কলকাতা ডেস্ক, ৭ ডিসেম্বর: তৃণমূলের তরফ থেকে নতুন দায়িত্ব পেতে চলেছেন শ্রমিক নেতা ঋতব্রত ব্যানার্জী। এবার প্রাক্তন সিপিএম নেতাকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিল তৃণমূল। সম্প্রতি আরজি করের ঘটনা নিয়ে মর্মাহত জওহর সরকার পদত্যাগ করায় এবার তাঁর স্থানে মনোনীত হলেন ঋতব্রত। তাঁর নাম ঘোষণা করল দল। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি পদে রয়েছেন ঋতব্রত। শনিবার সমাজ মাধ্যমে তৃণমূলের তরফ থেকে একটি পোস্ট করে এই খবর প্রকাশ করা হল।

আরও পড়ুন: পুকুর থেকে উদ্ধার আদিবাসী যুবতীর হাত-পা বাঁধা দেহ, চাঞ্চল্য সন্দেশখালিতে
রাজ্যসভায় নির্বাচনে ২০ ডিসেম্বর বাংলায় একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল। মাস কয়েক আগে রাজ্যসভায় এই পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন আইএএস জওহর সরকার। রাজ্যে আরজি কর কাণ্ডের সময়ই এই সংক্রান্ত চিঠি তিনি পাঠিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর দফতরে। সাংসদ পদ ছাড়ার কথা জানিয়ে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছেও। তার পর দিল্লি গিয়ে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইস্তফাপত্র জমা দেন।
আরও পড়ুন: Mohammedan Sporting Club: পঞ্জাবের বিরুদ্ধে হেরে দলের রোগ ধরলেন চের্নিশভ, কোথায় সমস্যা মহামেডানের?
আরও পড়ুন: U19 Asia Cup 2024: বৈভবে দাপুটে ব্যাটিং, ছোটদের এশিয়া কাপের সেমিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ভারত
এখন জহর সরে দাঁড়ানোর তাঁর পদটি ফাঁকা পড়ে আছে। কার্যত রাজ্য রাজনীতিতে বেশ কয়েকদিন ধরেই জল্পনা ছিল, সংসদের উচ্চ কক্ষে ওই শুন্যপদে কাকে বসাবে মমতা। শনিবার সেই সব জল্পনা উড়িয়ে এক্স হ্যান্ডলে একটি পোস্টে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছাবার্তা জানিয়েছে তৃণমূল। জওহরের পদে তাঁকে মনোনীত করার সিদ্ধান্ত স্পষ্ট জানিয়ে দিল শাসকদল। শনিবার শ্রমিক নেতাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “ঋতব্রত এই পদের যোগ্য। নিজের দক্ষতা, যোগ্যতা আর পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি।”
আরও পড়ুন: রাজ্যসভার সাংসদ অভিষেক সিংভির আসনে নোটের বান্ডিল! তদন্তের নির্দেশ চেয়ারম্যান ধনকড়ের


More Stories
ঋতব্রতদের সম্পর্কে কুণাল ঘোষের বক্তব্য কেন তাৎপর্যপূর্ণ?
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার