Home » ৬২ দিনের মধ্যে ফাঁসির সাজা ধর্ষককে, জয়নগর কাণ্ডের বিচারে নজির গড়ল বারুইপুরের নিম্ন আদালত

৬২ দিনের মধ্যে ফাঁসির সাজা ধর্ষককে, জয়নগর কাণ্ডের বিচারে নজির গড়ল বারুইপুরের নিম্ন আদালত

সময় কলকাতা ডেস্ক, ৬ ডিসেম্বর: ধর্ষক দমনে নজির গড়ল রাজ্য। জয়নগর খুন ও ধর্ষণের ঘটনায় দু’মাসের মধ্যে ফাঁসির সাজা দিল নিম্ন আদালত। ৬২ দিনের মধ্যেই বিচার প্রক্রিয়া শেষ হল বারুইপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন ফাস্ট ট্রাক কোর্টে। এই নিয়ে একটি টুইট করে নিজের প্রতিক্রিয়া জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী। টুইট করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুনঃ রাজ্যসভার সাংসদ অভিষেক সিংভির আসনে নোটের বান্ডিল! তদন্তের নির্দেশ চেয়ারম্যান ধনকড়ের

আরও পড়ুনঃ সিঁথিতে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু এক শ্রমিকের, আশঙ্কাজনক আরও এক

শুক্রবার বারুইপুরের আদালতে সাজা ঘোষণা হওয়ার পরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে একটু দীর্ঘ করে লিখলেন, “এই অসামান্য কৃতিত্বের জন্য আমি রাজ্য পুলিশ এবং প্রসিকিউশন প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকলকে অভিনন্দন জানাই। মহিলাদের বিরুদ্ধে অপরাধের প্রতি সরকারের জিরো টলারেন্স রয়েছে। ন্যায়বিচার যাতে বিলম্বিত না হয়, তা নিশ্চিত করতে হবে।” তৃণমূল সাংসদ অভিষেক এই বিষয়ে অপরাজিতা বিলকে দ্রুত আইনে পরিণত করার কথাও ফের তুলেছেন। একইসঙ্গে এক্সে লিখেছেন, “যৌন অপরাধের ক্ষেত্রে ন্যায়বিচার হতে হবে দ্রুত ও কঠোর! আজ, বারুইপুরের পকসো আদালত জয়নগরে নাবালিকা ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে। ৬২ দিনের মধ্যে অভূতপূর্ব রায় দিয়েছে।”

আরও পড়ুনঃ “ইউনুসের সম্মান কেড়ে নিন”, নোবেল কমিটিকে চিঠি বিজেপি সাংসদের

এই নিয়ে বলতে শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। এই রায়কে ‘ওয়েলকাম’ জানিয়ে বলেন, “আরজি করের রায় দানের প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে সাক্ষ্যপ্রমান লোপাটের জন্য। তবে সে ক্ষেত্রেও সঠিক ‘জাস্টিস’ মিলবে বলে মন্তব্য শুভেন্দু অধিকারীর।

আরও পড়ুনঃ Devendra Fadnavis: তৃতীয়বারের জন্য মহারাষ্ট্রের মসনদে ফড়নবীশ, দুই উপ- অজিত ও শিণ্ডেকে সঙ্গে নিয়ে নিলেন শপথ

About Post Author