Home » Diljit Dosanjh: ‘হিন্দুস্থান কারও বাপের নয়..’ কনসার্ট থেকে কাদের নিশানা করলেন দিলজিৎ?

Diljit Dosanjh: ‘হিন্দুস্থান কারও বাপের নয়..’ কনসার্ট থেকে কাদের নিশানা করলেন দিলজিৎ?

সময় কলকাতা ডেস্ক, ১০ ডিসেম্বর: সম্প্রতি নিজের গানের অনুষ্ঠানের জন্য সংবাদ শিরোনামে রয়েছেন পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ । গোটা দেশের বিভিন্ন শহরে ঘুরে তিনি গানের অনুষ্ঠান করছেন। কিছুদিন আগেই এসেছিলেন কলকাতায়। ভিডিওতে বাঙালি গানের ব্যবহার করে প্রশংসাও কুড়িয়েছিলেন। কিন্তু সম্প্রতি তাঁর একটি বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক।

কী বলেছেন গায়ক? সম্প্রতি একটি অনুষ্ঠানে তাঁর হাজার হাজার অনুগামীর সামনে কড়া বার্তা দিয়েছেন দিলজিৎ দোসাঞ্জ । যেখানে কবি রাহাত ইন্দোরির লেখা কয়েকটি লাইন ধার করে তিনি বলেন, ‘সবার রক্ত মিশে রয়েছে দেশের মাটিতে, হিন্দুস্তান কারও বাপের নয়।’ মনে করা হচ্ছে এই বক্তব্যের মধ্যে তিনি ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে মুখ খুলেছেন।

আরও পড়ুন: প্রসঙ্গ বাংলাদেশ : রিকশ ও ললিপপ , ব্যঙ্গ-বিদ্রুপে শুভেন্দু ও মমতার অভিন্ন নিশানায় বাংলাদেশের সেনাকর্মী ও রিজভী

কোন প্রেক্ষাপটে এমন কথা তিনি বলেছেন? মধ্যপ্রদেশের ইন্দোরে তাঁর অনুষ্ঠানকে কেন্দ্র করে নানা অভিযোগ ওঠে। তাঁর অনুষ্ঠানের সময় দর্শকরা মদ ও মাংস খেয়ে ভারতীয় সংস্কৃতিকে কলুষিত করার চেষ্টা করেছে বলে অভিযোগ তোলে হিন্দুত্ববাদী সংগঠনের একাংশ। গায়কের শোয়ের আগে প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন বজরং দলের কর্মীরা। তাদের দাবি ছিল প্রকাশ্যে মদ ও মাংস পরিবেশন, বিক্রি বন্ধ করতে হবে। । বিভিন্ন মহল থেকে আসছিল হুঁশিয়ারি। বিষয়গুলি ভাল চোখে নেননি দিলজিৎ। নিজের গানের মত নিজের বক্তব্যেও খুব স্পষ্ট থাকেন তিনি। দিল্লিতে কৃষক আন্দোলনের সময় সমাজমাধ্যমে তাঁর বক্তব্য জনপ্রিয় হয়েছিল একাংশের মধ্যে। আরও একবার প্রতিবাদী রূপে দেখা গেল গায়ক অভিনেতাকে। কনসার্টের মাঝেই হঠাৎ থেমে রাহাত ইন্দোরির বিখ্যাত লাইন ‘আগর খিলাফ হ্যায় হোনে দো’ পাঠ করে দর্শকদের শুনিয়ে দেন। তাঁর এই প্রতিবাদী কণ্ঠ মন ছুঁয়েছে ভক্তদের।

About Post Author