সময় কলকাতা ডেস্ক, ১৭ ডিসেম্বর: মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগে তন্ময় ভ্যাচার্জের বিরুদ্ধে দলীয় তদন্ত করেছিল সিপিএম। যে তদন্তে তাঁকে আগেই ক্লিনচিট দিয়ে দিয়েছে দল, তুলে নিয়েছে সাসপেনশনও। এবার সেই মামলায় কলকাতা হাই কোর্টেও আগাম জামিন মিলল। ফলে এই ইস্যুতে আপাতত স্বস্তি সিপিএমের বর্ষীয়ান নেতা তন্ময় ভট্টাচার্যর। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তর বেঞ্চে মঙ্গলবার তাঁর শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর হয়েছে।
আরও পড়ুন: ধর্মতলায় ধরনার অনুমতি খারিজ করল কমিশনার, চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জুনিয়র চিকিৎসকরা
উল্ল্যেখ, গত অক্টোবরে নিজের বাড়িতে সাক্ষাৎকারের সময় এক তরুণী সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল বরানগরের সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে। ওই সাংবাদিক ফেসবুক লাইভ করে অভিযোগের বক্তব্য জানিয়েছিলেন। ফেসবুকে ওই ভিডিওতে মহিলাকে বলতে শোনা গিয়েছিল, “এর আগেও অনেকবার উনি আমাকে মজার ছলে ছুঁয়েছেন, তবে এবার হঠাৎ করে আমার কোলে বসে পড়েন।” উত্তরে তন্ময় জানিয়েছিলেন, “ওঁকে মা বলে ডাকি, মজা করে কোলে আঙ্গুল দেখিয়ে বলেছিলাম এখানে বসবো?” ফেসবুকে অভিযোগের পাশাপাশি বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ওই সাংবাদিক। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ৪৮২ (২) ধারায় মামলা রুজু হয়। অভিযোগ ওঠামাত্র সিপিএম সাসপেন্ড করে তন্ময় ভট্টাচার্যকে। তবে আভ্যন্তরীণ তদন্তে তাঁর বিরুদ্ধে আপত্তিজনক কোনও প্রমাণ না মেলায় গত সপ্তাহে সেই সাসপেনশন তুলেও নেওয়া হয়।
আরও পড়ুন: ধর্মতলায় ধরনার অনুমতি খারিজ করল কমিশনার, চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জুনিয়র চিকিৎসকরা
বরানগর থানায় তরুণী সাংবাদিকের লিখিত অভিযোগের ভিত্তিতে হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন তন্ময় ভট্টাচার্য। তার ভিত্তিতে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তর বেঞ্চ তা মঞ্জুর করেছেন। ১০ হাজার টাকা বন্ডের বিনিময়ে তা মিলেছে। তবে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে।


More Stories
মানসিক ভারসাম্য হারিয়ে টালা ব্রিজের ল্যাম্প পোস্টের মাথায় কসরৎ
মৌলবাদের ভ্রূকুটি পেছনে ফেলে কলকাতায় তসলিমা নাসরিন
বারুইপুর এনকাউন্টার : জনস্বার্থ মামলা দায়ের