সময় কলকাতা ডেস্ক, ১৮ ডিসেম্বর: ফের কলকাতা ট্রাম নিয়ে শুরু নতুন বিতর্ক। মুখোমুখি এবার রাজ্য বানম উচ্চ আদালত। ট্রাম সংরক্ষণ নিয়ে হাই কোর্টের গড়ে দেওয়া কমিটিকে না জানিয়েই ট্রাম লাইন তোলা হল। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের কাছে জবাব তলব করেছে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ। পাশাপশি আদালতের কড়া নির্দেশ ট্রাম সংরক্ষণ নিয়ে ১৪ জানুয়ারি পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত শহর কলকাতায় কোনও জায়গায় ট্রাম লাইন তোলা যাবে না।
আরও পড়ুন: Border Gavaskar Trophy: চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় অশ্বিনের
মঙ্গলবার শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতির বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে কিছু জিনিস সংরক্ষণ প্রয়োজন। আর এর জন্য সৎ ইচ্ছার প্রয়োজন। ইচ্ছা থাকলেই উপায় হয়। আদালতের অভিযোগ, গত জানুয়ারির পর আর কোনও বৈঠকই করেনি কমিটি। পাশাপাশি, কমিটিকে অন্ধকারে রেখে শহরের রাস্তা থেকে ট্রাম লাইন তুলে দেওয়া হয়েছে। এবং একাধিক রুটও বন্ধ করে দেওয়া হয়েছে। যে কারণে আদালত অবমাননার মামলা দায়ের হয়। আদালতের প্রশ্নের উত্তরে এদিন রাজ্যের এজি কিশোর দত্ত জানান, “ট্রাম ফিরিয়ে আনতে যে পরিমাণ অর্থ বরাদ্দের প্রয়োজন, তা রাজ্যের কাছে নেই। “অবশ্যই ওই পরিমাণ অর্থ বরাদ্দ করার ক্ষমতা রাজ্যের রয়েছে। ইচ্ছা না থাকলে উপায় হয় না। বিদেশে যেখানে ট্রাম ফিরিয়ে আনা হচ্ছে। ট্রাকের বদলে এখন রবারের চাকাতেও ট্রাম চলছে। সেখানে কমিটিকে না জানিয়েই রাজ্য তা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলছে।”
আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার পর গোটা রাত নিজাম প্যালেসেই কাটল ‘কালীঘাটের কাকু’র
প্রসঙ্গত, ধর্মতলা থেকে খিদিরপুর পর্যন্ত একটি রুটে জয় রাইড বহাল রেখে শহর কলকাতার বুক থেকে ট্রাম মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। যার বিরুদ্ধে গত বছরই জনস্বার্থে মামলা দায়ের হয় কলকাতা উচ্চ আদালতে। রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সিটিসি জানিয়েছিল তাঁরা সরকারের সাহায্য ছাড়াই স্বতন্ত্র ভাবে ট্রাম চালাবে। এই মামলার সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করে আদালত। এদিন আদালতের অভিযোগ, সেই কমিটিকে না জানিয়েই রেল লাইন তোলার কাজ শুরু করেছে রাজ্য।
আরও পড়ুন: New Zealand vs England: জয় দিয়ে শেষ হল কিউয়ি ক্রিকেটে সাউদি অধ্যায়


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের