Home » খাওয়া-র শেষে মৌরি-মিছড়ির অভ্যাস রয়েছে! অজান্তেই নিজের ক্ষতি করছেন না তো?

খাওয়া-র শেষে মৌরি-মিছড়ির অভ্যাস রয়েছে! অজান্তেই নিজের ক্ষতি করছেন না তো?

সময় কলকাতা ডেস্ক, ১৮ ডিসেম্বর: খেয়ে উঠে মুখে মৌরি আর মিছরি না ফেললে খাওয়া দাওয়াটাই অসম্পূর্ণ থেকে যায়। মুখশুদ্ধি ছাড়া যেন সম্পূর্ণ থেকে যায় বাঙালীর ভোজন। তেমনই নিজেকে সুস্থ রাখতেও কিন্তু এই সব মশলার গুরুত্ব অসীম। আচ্ছা নিয়মিত মৌরি-মিছরি খেলে কী হয় জানেন? কী প্রভাব আমাদের শরীরের উপরে? শীতকালে কি এই মৌরি-মিছরি খাওয়া ভাল? রইল টিপস

আরও পড়ুন: Rohit Sharma: অন্যমনস্ক হয়ে দলের দুই স্তম্ভকে অবসরে পাঠিয়ে দিলেন রোহিত, তারপর কী হল?

মিছরি এক ধরনের প্রাকৃতিক চিনি। এই মিছরি মানুষের শরীরের সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অবদান রাখে। খাওয়ার পরে মৌরি খেলে তা তাড়াতাড়ি খাবার হজম করতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে এই মৌরি-মিছরি শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ। মৌরিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

আরও পড়ুন: Border Gavaskar Trophy: বৃষ্টিবিঘ্নিত গাব্বা টেস্ট ড্র, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সুবিধে হল রোহিতদের?

মৌরি খেলে গ্যাস ও হজমের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। মিছরিতে উপস্থিত জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রনের মতো খনিজ পদার্থ শরীরের জন্য বেশ উপকারী। খাওয়ার পর হজমে অসুবিধা হলে নিয়ম করে ১ চামচ মৌরি ও মিছরি মিশিয়ে খেতে পারেন। পেট পরিষ্কার করতে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে। পেটের ফোলাভাব কমাতেও বেশ কার্যকরী এই মৌরি-মিছরি।

About Post Author