সময় কলকাতা ডেস্ক, ২০ ডিসেম্বর : প্রয়াত রাজা মিত্র। সৌমিত্র অভিনীত “একটি জীবন ” চলচ্চিত্র যারা দেখেছেন তাঁরা ভুলতে পারবেন না বাংলা ভাষা নিয়ে এই অসামান্য কাজকে। এই অসামান্য কাজকে দর্শকদের সামনে তুলে ধরেছিলেন যিনি, চলচ্চিত্রের নেপথ্যে যে পরিচালক তিনি ৬ বারের জাতীয় পুরস্কার বিজয়ী। একটি জীবন তাঁর প্রথম চলচ্চিত্র।প্রচুর এমন চলচ্চিত্র তিনি উপহার দিয়েছেন যা বহুলাংশে তথ্যনির্ভর। বেশ কিছুদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন তিনি। চলে গেলেন রাজা মিত্র। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। শুক্রবার ভোরে প্রয়াত হন তিনি। তিনি চলে গেলেও তিনি রেখে গেলেন চলচ্চিত্রে তাঁর অমর সৃষ্টি।
একটি জীবন ছাড়াও নয়নতারা সহ একাধিক চলচ্চিত্র পরিচালক হিসেবে উপহার দিয়ে গিয়েছেন। ডকুমেন্টারি চলচ্চিত্রে তাঁর দক্ষতা ছিল চোখে পড়ার মত, যে চলচ্চিত্র পরিচালনা করেছেন প্রতিটি চলচ্চিত্র দিয়েই ব দাগ কেটেছেন রাজা মিত্র তিনি শুক্রবার তাঁর পুত্র রুদ্র মিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বাবা রাজা মিত্রের প্রয়াণের সংবাদ নিশ্চিত করেছেন। তাঁর প্রয়াণে চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া।
প্রয়াত রাজা মিত্র #প্রয়াত রাজা মিত্র
আরও পড়ুন Rahul Gandhi: রাহুলের ধাক্কায় মাথা ফাটল সাংসদের! বিরোধী দলনেতার বিরুদ্ধে পুলিশে এফআইআর বিজেপির


More Stories
সোনার ছেলে শুটার ও কোচ যশপাল রানা প্রয়াত
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস
প্রয়াত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি