Home » ১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে

১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে

সময় কলকাতা ডেস্ক:- প্রায় ১৩ হাজার বছর আগে পৃথিবীর বুক থেকে হারিয়ে গিয়েছিল এক প্রজাতি। সেই প্রজাতি ১৩ হাজার বছর বাদে ফিরে এলো পৃথিবীতে। কি? শুনতে অদ্ভুত লাগছে না? লাগাটাই স্বাভাবিক। তবে বিজ্ঞানের অগ্রগতি আর বিজ্ঞানীদের ঐকান্তিক প্রচেষ্টায় এই অসম্ভবকে সম্ভব করা হয়েছে।

ডায়ার উলফ নামের নেকড়েদের এক প্রজাতি প্রায় ১৩ হাজার বছর আগে আমেরিকা জুড়ে ঘুরে বেড়াতো। বিবর্তন আর প্রাকৃতিক কারণে পৃথিবীর বুক থেকে লিপ্ত হয়ে যায়, নেকড়েদের এই প্রজাতি। একদল বিজ্ঞানী গবেষক জীবাশ্মে এই ডায়ার উলফের ডিএনএ খুঁজে পান। জীবাষ্ম খুঁজে পাওয়ার পর এই প্রজাতির নেকড়েদের অস্তিত্ব সম্পর্কে অবগত হন বিজ্ঞানীরা। তখন থেকেই বিজ্ঞানীরা প্রচেষ্টা করেন এই ডায়ার উলফকে পৃথিবীতে ফিরিয়ে আনবেন।

টেক্সাসের কোলোসাল বায়ো সায়েন্সেস নামের এক সংস্থার বিজ্ঞানীরা এই বিলুপ্ত নেকড়ের জীবাশ্ম থেকে ডিএনএ উদ্ধার করে ক্লোন এবং জিন এডিটিং করে হুবহু ডায়ার উলফের জন্ম দেয়। দুটি শাবকের জন্ম হওয়ার পরে বিজ্ঞানীদের তত্ত্বাবধানে ধীরে ধীরে বড় হয় এই প্রজাতির দুই শিশু। বর্তমানে এক একটি নেকড়ের ওজন প্রায় ৩৬ কেজি। সাদা ধবধবে লোমে ভরা শরীর যদিও একটু গ্রে রংয়ের প্রভাব রয়েছে তা সত্ত্বেও আপাত দৃষ্টিতে ধবধবে সাদা মনে হয়। ইতিমধ্যেই প্রকৃতির সঙ্গে মানিয়ে নিয়েছে এই দুই শিশু। বিজ্ঞানীরা মনে করছেন, এই পদ্ধতিতে বিলুপ্ত হওয়া বহু প্রাণীকে পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব। এর ফলে বাস্তুতন্ত্রের গঠন আরও দৃঢ় হবে।

About Post Author