সময় কলকাতা ডেস্ক:- মহারাষ্ট্রে, পুরসভায় উর্দু ভাষার ব্যবহার বাতিল করার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। মূলত, পুরসভার ধাতব সাইনবোর্ডে উর্দুর ব্যবহারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহারাষ্ট্রের এক পুরসভার এক প্রাক্তন মহিলা কাউন্সিলর। কিন্তু সুপ্রিম কোর্ট তাৎপর্যপূর্ণ রায় দিয়ে বলে মারাঠির মত উর্দু ভাষার জন্মও ভারতবর্ষে। উর্দু কোনও নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর ভাষা নয়। কার্যত ব্রিটিশ শাসকরা ইচ্ছাকৃতভাবে হিন্দি ও মারাঠিকে হিন্দুদের সঙ্গে এবং উর্দুকে মুসলমান সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত করে দেখিয়েছেন। ভারতবর্ষের সংবিধানের অষ্টম তপশিল অনুযায়ী, মারাঠির যা মর্যাদা উর্দুরও একই মর্যাদা।
জানা গেছে, পুরসভার পক্ষে জানানো হয়েছিল যেহেতু ওই এলাকায় উর্দুভাষী মানুষজনের বাস বেশি, সেহেতু পুরসভার বিভিন্ন বিজ্ঞপ্তি ও সাইনবোর্ড উর্দুতে লাগানো হয়েছে মারাঠির পাশাপাশি।
প্রসঙ্গত, ওই প্রাক্তন মহিলা কাউন্সিলর পুরসভার কার্যে উর্দু স্বীকৃতি বাতিল করবার দাবি জানিয়ে এর আগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু মহারাষ্ট্র হাইকোর্ট এই আবেদন মানতে রাজি হয়নি। তারপর ওই মহিলা কাউন্সিলর সুপ্রিম কোর্টে গিয়ে হাজির হন। কিন্তু সেখানেও কোন লাভ হল না।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?