Home » সুপ্রিম কোর্টের ক্ষোভের মুখে দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হসপিটাল

সুপ্রিম কোর্টের ক্ষোভের মুখে দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হসপিটাল

সময় কলকাতা ডেস্ক:- সুপ্রিম কোর্টের তোপের মুখে দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হসপিটাল। সুপ্রিম কোর্টের উষ্মার কারণ, অ্যাপোলো হসপিটাল যে শর্তের বিনিময়ে বিনা পয়সায় সরকারের কাছ থেকে জমি পেয়েছে তা লঙ্ঘন করছে। শর্ত হল, অ্যাপোলো হসপিটাল মোট ৬০০ টি বেডের মধ্যে এক তৃতীয়াংশ অর্থাৎ ২০০ টি বেড সেইসব রোগীদের জন্য নির্ধারিত যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী থেকে আসছেন। এবং হসপিটাল সেইসব রোগীদের বিনামূল্যে পরিষেবা দিতে বাধ্য।কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কার্যত এই পরিষেবা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষজনকে না দেয়ায় সুপ্রিম কোর্টের ক্ষোভের মুখে ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হসপিটাল।

সুপ্রিম কোর্ট অ্যাপোলো হসপিটালকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যে সংখ্যক মানুষকে বিনা পয়সায় পরিষেবা দেওয়ার কথা, তার এক পঞ্চমাংশ মানুষকেও প্রতিবছর পরিষেবা দিচ্ছে না হসপিটাল। যদিও এই শর্তের বিনিময়েই অ্যাপোলো হসপিটালকে কার্যত বিনা পয়সায় সরকারি জমি দেওয়া হয়েছে। সুতরাং, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্সেসকে দায়িত্ব দেওয়া হবে, ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হসপিটালের ওপর নজরদারি রাখবার জন্য। একইসাথে, যে সমস্ত বেসরকারি হসপিটাল এই ধরনের শর্তে জমি নিয়েছে তারা গরিব মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সেই শর্ত পূরণ করছে কিনা সে ব্যাপারে নজরদারি করবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্সেস।

মূলত, বিশাল পরিমাণ জমি মাসিক ১ টাকা লিজ মানির ভিত্তিতে এই সমস্ত বেসরকারি হসপিটালকে দেওয়া হয় সরকারের তরফে উপরিউক্ত শর্তের বিনিময়।

প্রাসঙ্গিকভাবে উল্লেখ্য একই রকম শর্তে পশ্চিমবঙ্গে বহু বেসরকারি হসপিটাল ইএম বাইপাসের ধারে জমি নিয়েছে। তাদের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে পর্যাপ্ত সংখ্যক প্রয়োজনীয় গরিব রোগীকে পরিষেবা না দেওয়ার।

 

About Post Author