সময় কলকাতা ডেস্ক:- পাকিস্তানের জঙ্গি ঘাঁট গুঁড়িয়ে দিয়েছে ভারত। এই পরিস্থিতিতে ইসলামাবাদের পাশে দাঁড়াল পরম বন্ধু চিন। পাকিস্তানের আশ্রিত জঙ্গিদের উপর অভিযানকে ‘নিন্দনীয়’ বলে ব্যাখ্যা করল শি জিনপিংয়ের দেশ। এই অবস্থায় দুই দেশকেই সংযত থাকার পরামর্শ দিয়েছে চিন। চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, যে কোনও ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে বেজিং। তাও বুধবার ভোররাতে ভারত যে অভিযান চালিয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। চলতি পরিস্থিতিতে চিন উদ্বিগ্ন।
ভারত ও পাকিস্তান বরাবরই প্রতিবেশী দেশ। একইভাবে তারা চিনেরও পড়শি দেশ। চিন যে কোনও ধরনের সন্ত্রাসবাদের কঠোর নিন্দা করে ও বিরোধিতা করে। চিনের বিদেশ মন্ত্রক বলেছে, দুই দেশের কাছেই চিন অনুরোধ করে যে বৃহত্তর স্বার্থে তারা শান্তি ও স্থায়িত্ব বজায় রাখতে পদক্ষেপ নিক। নিজেরা শান্ত থাকুক, আঞ্চলিক শান্তি বজায় রাখুক। এরপর যাতে পরিস্থিতি আর বেশি খারাপ না হয় তার জন্য দুই দেশকেই ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে চিন। ‘অপারেশন সিঁদুর’-এ ক্ষতবিক্ষত পাক প্রদেশ। এদিকে, পহেলগাঁওয়ে নৃশংস হামলার পরও পাকিস্তান থেমে থাকেনি। লাগাতার যুদ্ধবিরতি লঙ্খন করে গুলি চালিয়েছে।
এই পরিস্থিতিতে ঘটনার বদলা নিতেই মঙ্গলবার মাঝরাতে পাকিস্তানের নয়টি জায়গায় অতর্কিতে হামলা চালায় ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া হয় কুখ্যাত জঙ্গি সংগঠনের ঘাঁটি। সূত্রের খবর, পহেলগাঁও হামলার পরে পাকিস্তানের অন্যতম ‘বন্ধু’ চিন একে অপরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে তৎপর হয়েছে।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক