সময় কলকাতা ডেস্ক : ইডি সিবিআইকে ভয় পাইনা, এমনই হুঁশিয়ারি দিলেন টলি তারকা সাংসদ অভিনেতা সোহম চক্রবর্তী। এদিন লাভপুরে ফুল্লরা মেলার উদ্বোধন অনুষ্ঠানে আসেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী।
সেখানে তিনি বলেন, “ইডি-সিবিআই দিয়ে আমাদের যতই ডাকান, মানুষ সঙ্গে আছে ভয় পাই না।” তিনি আরও বলেন, “ইডি-সিবিআই হল কেন্দ্রের অস্ত্র৷ তবে এই অস্ত্র দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাবু করা যাবে না।”
এদিন নিজের আপ্ত সহায়কের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়েও সরব হন সোহম। এছাড়াও, সদ্য প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপি লাহিড়ীকে শ্রদ্ধা জানিয়ে, স্মৃতিচারণ করে শোকপ্রকাশ করেন অভিনেতা সোহম চক্রবর্তী।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্রিমিনাল কেস এবং প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি অধীরের
বিরোধীরা কিছুই করতে পারবে না বললেন দিলীপ