সময় কলকাতা ডেস্কঃ দার্জিলিঙে পর্যটনের মরশুম শুরুর মুখেই পর্যটকদের জন্য সুখবর।ভাড়া কমল টয় ট্রেনের।এমনটাই জানা গেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রে।সেই সঙ্গে টয় ট্রেনের ঐতিহ্যের পাশাপাশি নানান আধুনিক পরিষেবাও চালু হতে চলেছে।
পর্যটকদের কথা মাথায় রেখে একাধিক নতুন ভাবনা দার্জিলিং হিমালয়ান রেলওয়ের। মঙ্গলবার থেকে টয় ট্রেনে থাকছে এসি কোচ। পাশাপাশি ১ এপ্রিল থেকে ভিস্তাডোম কোচও থাকবে টয় ট্রেনে। টয়ট্রেনে ভিড় বাড়ানোর জন্য একাধিক পরিকল্পনা নিয়েছেন তারা। কাটিহার ডিভিশনের ডি আর এম এসকে চৌধুরী বলেন, যত রকমের রাইড আছে সবকিছুতেই দাম কমানো হবে।
মঙ্গলবার নিউ জলপাইগুড়ি স্টেশনে কেক কাটার পর আনুষ্ঠানিক ভাবে চালু হয় টয় ট্রেনের এসি কোচ।পাশাপাশি ১ মার্চ অর্থাৎ আজকে থেকে ৩১ মার্চ পর্যন্ত চলবে সামার ফেস্টিভ্যাল।পাহাড়ে যত স্টেশন রয়েছে তার সর্বত্রই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এর একমাত্র উদ্দেশ্য, যাতে পর্যটকেরা বিভিন্ন জায়গার স্বাদ গ্রহণ করতে পারেন।

টয় ট্রেনের টিকিটের দাম কমানো নিয়ে হেল্প ট্যুরিজমের কর্ণধার রাজ বসু বলেন,“টয় ট্রেন আমাদের কাছে ঠাকুরদার মত।আমাদের ঐতিহ্য এবং সাংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের প্রধান লক্ষ্য।এখনই লাভ-ক্ষতির আশা করা উচিত নয়।লাভ-ক্ষতির কথা ভাবা মানেই ঐতিহ্যের বিপক্ষে যাওয়া।টয় ট্রেনের টিকিটের দাম কমানো হয়েছে।আশা রাখছি পর্যটকদের ভিড় এবার বাড়বে।”


More Stories
মরিচা ঝিল, বর্তির বিল : প্রশাসনিক উদ্যোগে পর্যটন শিল্পে আমডাঙার স্বপ্নপূরণ
মূর্তি পর্যটন কেন্দ্র পর্যটকশূন্য, মূর্তির মনখারাপ
‘বসন্ত এসে গেছে…’, লালে রাঙা হয়ে উঠেছে বাঁকুড়া-পুরুলিয়া*