সময় কলকাতা ডেস্কঃ কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গেলেও, অবশেষে ধর্নায় বসে স্বামী পেলেন মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের নিশিগঞ্জের বরখাস্ত হওয়া প্রাথমিক শিক্ষিকা। তিনদিন লাগাতার ধর্নার পর, এদিন ধর্না শেষে সরাসরি বিয়ের পিঁড়িতে বসলেন ওই বরখাস্ত হওয়া প্রাথমিক শিক্ষিকা।

সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে ২৬৯ জন প্রাথমিক শিক্ষিকা চাকরি থেকে বরখাস্ত হয়। সেই লিস্টে নাম ছিল ওই প্রাথমিক শিক্ষিকার। বরখাস্ত হওয়ার পরেই এই শিক্ষিকার প্রেমিক ,বিয়েতে অসম্মতির কথা জানায়। তারপরেই প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেন এই শিক্ষিকা। তিন দিন ধর্নার পর অবশেষে দুই পরিবারের আলোচনায় বিয়েতে সম্মতি জানায় প্রেমিক। শুক্রবার আইনজীবীর উপস্থিতিতে পাত্রের বাড়িতেই রেজিস্ট্রি ম্যারেজের কাগজে স্বাক্ষর করলেন পাত্র-পাত্রী। এলাকার মানুষের উপস্থিতিতে সামাজিক আচার অনুষ্ঠানের মাধ্যমে হল মধুরেণ সমাপয়েৎ।ফলে খুশি দুই পরিবারের সদস্যরা।


More Stories
কংগ্রেস নেতা ও তার ছেলেকে নৃশংসভাবে খু*ন নাকাশিপাড়ায়
ছাত্রীর শ্লীলতাহানি, গণপ্রহার ও গ্রেফতার
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!