সময় কলকাতা ডেস্কঃ প্রাচীন রীতি বজায় রেখে আজও দেবী কালীর পুজো হয় বারাসাত অশ্বিনী পল্লী মুখার্জি বাড়িতে। । ৭২ বছর ধরে বারাসাত অশ্বিনী পল্লীতে এই শ্যামা মায়ের পুজো হয়ে আসছে।

এই বাড়ির পুজো আজ থেকে ৩৫০ বছর আগে শুরু হয়েছিল। ওপার বাংলায় বরিশালে শুরু হয় এই পুজো। প্রথা অনুযায়ী এখনও পাঠাবলি দেওয়া হয় এই শ্যামা মায়ের পুজোতে। প্রতিমাতেও রয়েছে বৈশিষ্ট্য। এই পুজোতে মা স্বয়ং লাল কাপড়ে সজ্জিত হন। মায়ের পাশে থাকে বামা। আজও সেই অতীতের নিয়ম মেনে পুজো হয়ে আসছে এই বাড়িতে। পুজোর সাজসজ্জায় এতটুকু ভাঁটা পড়েনি এখনও। কালীপুজোর দিন আজও এই বাড়িতে মাকে রুপোর মুকুট, সোনার গয়না পরানো হয়ে থাকে।

প্রাক্তন গান্ধী স্কুলের শিক্ষক বটুকেশ্বর মুখার্জি এই পুজোর উদ্যোক্তা। ৮৭ বছর ধরে তিনি এই পুজো দেখে আসছেন উত্তরসূরী হিসাবে। বর্তমানে দেবেশ্বর মুখার্জি এই পুজোর দায়িত্ব নিয়েছেন। স্থানীয়রাও এই দেবীকে ভক্তি ভরে আরাধনা করে থাকেন । কালীপুজোর সময় দূরদূরান্ত থেকে এই বাড়িতে প্রচুর ভক্ত সমাগম হয়ে থাকে।


More Stories
অহংকার মমতার পতনের কারণ বললেন জগন্নাথ দয়িতাপতি
দেবীপ্রতিমা তৈরীর মাটি সংকট কাটল মুখ্যমন্ত্রীর উদ্যোগে
হর্ষ-বিষাদে পালিত ঈদ-উল-আযহা