সময় কলকাতা ডেস্কঃ আজ ৭ মার্চ, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৬৬ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৮৩৫ – ব্রিটিশ রাজ ভারতে সরকারি অফিসে ফরাসি ভাষা বিলোপ করে ইংরেজি ভাষা প্রচলন করে।
১৮৬১ – ঢাকা শহরের প্রথম সাপ্তাহিক ‘ঢাকা প্রকাশ’-এর আত্মপ্রকাশ ঘটে।
১৮৭৬ – আলেকজান্ডার গ্রাহামবেল তার তৈরি টেলিফোন পেটেন্ট করেন।
১৯৮৫ – বিখ্যাত গান উই আর দ্য ওয়ার্ল্ড আন্তর্জাতিক ভাবে প্রকাশ পায়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৯০ – মনোরঞ্জন গুপ্ত, বৃটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবী ও আইন সভার সদস্য আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৪ – বাঙালি লেখক ও ঔপন্যাসিক ফাল্গুনী মুখোপাধ্যায়ের জন্মদিন আজ।
১৯০৭ – অখিলচন্দ্র নন্দী, ব্রিটিশবিরোধী বিপ্লবী ও সাম্যবাদী কর্মী এদিন জন্মান।
১৯১১ – সচ্চিদানন্দ হীরানন্দ বাৎসায়ন ভারতের জনপ্রিয় হিন্দি কবি ও ঔপন্যাসিক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩১ – শঙ্কু মহারাজ প্রখ্যাত বাঙালি ভ্রমণ সাহিত্যিক শঙ্কু মহারাজ-এর জন্মদিন আজ।
১৯৫৫- ভারতীয় অভিনেতা অনুপম খের আজকের দিনে জন্মগ্রহণ করেন।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৫৪ – নীহারবালা, নৃত্যগীতে সুদক্ষা খ্যাতনাম্নী অভিনেত্রী আজকের দিনে প্রয়াত হন।
১৯৮২ – বিমল ঘোষ, শিশু সাহিত্যিক এদিন প্রয়াত হন।
২০১৭ – একজন ভারতীয় সঙ্গীতশিল্পী, দোহার ফোক ব্যান্ডের প্রতিষ্ঠাতা কালিকাপ্রসাদ ভট্টাচার্যের প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি