সময় কলকাতা ডেস্ক, ১৯ মার্চ: শুক্রবারই পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশে চলতি অর্থবর্ষের বাজেট পেশ হয়েছে। তাতে ‘গরু-কর’ (Cow-Cess) থেকে ১০০ কোটি টাকা আদায়ের সংস্থান রয়েছে। হিমাচলের বাজেট পেশ করেছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। ২০২৩-২৪ অর্থবর্ষে তিনি ৫৩,৪১৩ কোটি টাকার বাজেট পেশ করেছেন। সরকারি সূত্রের খবর, মদের বোতল থেকে এই গরু কর বা কাউ সেস আদায় করার পরিকল্পনা করেছে হিমাচল সরকার। গো-রক্ষার জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছে ওই রাজ্যের সরকার। গরু কর থেকে পাওয়া অর্থ দিয়ে তৈরি হবে নতুন নতুন গো-শালা। এছাড়া, গরুর চিকিৎসা, গো-পালন এবং গো-খাদ্য সরবরাহ করা হবে প্রতিটি জেলায়। এমনিতেই হিমাচলকে বলা হয় ভগবানের আপন দেশ। ফলে গরু ওই রাজ্যে দেবতার মর্যাদা পায়।
আরও পড়ুন পরিযায়ী শ্রমিকদের নিয়ে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ, গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার

গরুর জন্য কর শুধু হিমাচল প্রদেশই প্রথম চালু করল না। এর আগেও নানাভাবে গো-কর চালু আছে। যেমন, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান ও কেন্দ্রশাসিত চণ্ডীগড়েও গরু-কর আদায় করা হয়। কিন্তু হিমাচল প্রদেশ মদ বিক্রির উপর গো-কর আদায় করতে উদ্যোগী হল। হিমাচলের মুখ্যমন্ত্রী বলেছেন, সব সাইজের মদের বোতলের ওপর ১০ টাকা করে কাউ সেস বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এর জেরে বছরে প্রায় ১০০ কোটি টাকা আদায় করা যাবে বলেই আশা করেছেন তিনি। মূলত গরু রক্ষা করার উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন কলকাতায় এসেই তৃণমূলের পাশে দাঁড়িয়ে ইডি-সিবিআই নিয়ে প্রশ্ন তুলে দিলেন অখিলেশ

মদের বোতলে গরু-কর চালু করা ছাড়াও হিমাচলের বাজেটে আরও কয়েকটি চমক রয়েছে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু হিমাচল প্রদেশকে আগামীদিনে গ্রিন এনার্জি রাজ্য হিসেবে তুলে ধরতে চাইছেন। ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে হিমাচল প্রদেশ গ্রিন এনার্জি রাজ্য হয়ে উঠবে বলেও দাবি করেন তিনি। সেই লক্ষ্যমাত্রা পূরনে চলতি অর্থবর্ষে ৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করার একটি বড় প্রকল্প ঘোষণা করেছেন। অপরদিকে, হিমাচল প্রদেশ পর্যটন শিল্পে প্রচুর অর্থ উপার্জন করে। তাই পর্যটন শিল্প আরও প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে দিতে মেগা প্রকল্প গ্রহন করবে হিমাচল সরকার। ২০২৩-২৪ অর্থবর্ষে হিমাচলের কাংড়া জেলাকে পর্যটনের রাজধানী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি হিমাচলের ১২টি জেলাতেই হেলিকপ্টার পরিষেবা চালু করতে অসংখ্য হেলিপ্যাড তৈরি করার জন্যও বাজেটে অর্থ বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাস্তা তৈরি এবং জলবিদ্যুৎ প্রকল্পেও জোর দিয়েছেন তিনি।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
যুদ্ধের জাঁতাকলে ভারত