সময় কলকাতা ডেস্ক, ১৮ মার্চ: বিগত কয়েকদিন ধরেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে চলছে ধুন্ধুমার। তোষাখানা মামলায় তাঁকে শনিবার হাজিরার নির্দেশ দিয়েছিল ইসলামাবাদের আদালত। সেখানে যাওয়ার উদ্দেশ্যে ইমরান খান লাহোর থেকে রওনা দেন শনিবার সকালে। পথেই দুর্ঘটনার কবলে পড়ে ইমরানের কনভয়। ব্যস্ত রাস্তায় তাঁর গাড়ি উল্টে যায়. এমনকি কনভয়ের একটি গাড়ির টায়ারও ফেটে গিয়েছে বলে জানা যাচ্ছে। তবে ইমরান খান আহত হয়েছেন কিনা এখনও জানা যায়নি। এই ঘটনা যখন ঘটেছে সেই সময় লাহোরে ইমরানের বাড়ির পাঁচিল ভেঙে ঢুকে পড়ে লাহোর পুলিশের একটি দল।
আরও পড়ুন চিনের নয়, অরুণাচল ভারতেরই অংশ! মার্কিন সেনেটে পাশ হল প্রস্তাব

তোষাখানা কেলেঙ্কারি মামলায় ইমরান খানের নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ইসলামাবাদের একটি আদালত। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর নামে ৮০টির বেশি মামলা রয়েছে। এই পরিস্থিতিতে লাহোর ও ইসলামাবাদ পুলিশ ইমরানকে গ্রেফতার করতে গেলে বেঁধে যায় ধুন্ধুমার। লাহোরের জামান পার্কে ইমরানের বাড়ি ঘিরে ফেলেন কয়েক হাজার ইমরান অনুরাগী। পাকিস্তান তেহরিক-ই-ইসলাম বা পিটিআই নেতা-কর্মীরা প্রিয় নেতার বাড়ি ঘিরে পুলিশকে বাঁধা দেয়।
زمان پارک سے بدترین تشدد کے مناظر۔ #چلو_چلو_عمران_کے_ساتھpic.twitter.com/7L63GXWmfG
— Tehreek-e-Insaf (@InsafPK) March 18, 2023
পরে ইসলামাবাদ হাইকোর্টের হস্তক্ষেপে ইমরান সাময়িক স্বস্তি পায়। এদিন আদালতের নির্দেশেই তিনি হাজিরা দিতে যাচ্ছিলেন। রাস্তায় দুর্ঘটনায় পড়ে তাঁর কনভয়। তবে ইমরান ক্ষতিগ্রস্থ হয়েছেন কিনা জানা যায়নি। এই দুর্ঘটনা নিয়ে এখনও মুখ খোলেননি ইমরান বা দলের কেউ। তবে এর আগেই তাঁকে খুনের ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছিলেন স্বয়ং ইমরান খান। অপরদিকে ইমরান লাহোরের বাড়ি থেকে বের হতেই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একদল পুলিশ ইমরানের বাড়ির পাঁচিল ভেঙে ঢুকে পড়ে। সেখান থেকে ২০ জন পিটিআই কর্মীকে গ্রেফতার করা হয়। পাশাপাশি তল্লাশি চালানো হচ্ছে ইমরানের বাড়িতে।
আরও পড়ুন পরিযায়ী শ্রমিকদের নিয়ে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ, গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইমরানের পার্টি পাকিস্তান তেহরিক-ই-ইসলাম (পিটিআই)। ইমরান টুইট করে জানিয়েছেন, জামান পার্কে আমার বাড়িতে আমার স্ত্রী বুশরা বিবি একা রয়েছেন। সে সময় পুলিশ ঢুকে পড়েছে। কোন আইনে তারা এ সব করছে? উল্লেখ্য, একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রীতিমতো বুলডোজার দিয়ে ইমরানের বাড়ির পাঁচিল গুঁড়িয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পুলিশ ঢুকে পড়ছে। যদিও পুলিশের দাবি, জামান পার্ক এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। কিন্তু ইমরানের বাড়িতে পিটিআই সমর্থকরা বড় সড় জমায়েত করে রয়েছেন। তাঁদের সরিয়ে দেওয়াই পুলিশের উদ্দেশ্য ছিল।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক