Home » ফের হাজিরা এড়িয়ে গেলেন সুকন্যা মণ্ডল

ফের হাজিরা এড়িয়ে গেলেন সুকন্যা মণ্ডল

সময় কলকাতা ডেস্ক,২০ মার্চঃ সোমবার সুকন্যা মণ্ডল ইডি দফতরে হাজিরা দেবেন কিনা, তা নিয়ে এদিন সকাল থেকেই শুরু হয়েছিল জোর জল্পনা। কিন্তু,বুধবারের পর ফের সোমবারও স্বভাবসিদ্ধ ভাবে ইডি-র হাজিরা এড়িয়ে গেলেন কেষ্ট-কন্যা সুকন্যা মণ্ডল। এই নিয়ে দ্বিতীয়বার হাজিরা এড়ালেন সুকন্যা। সুকন্যা মণ্ডল হাজিরা না দিলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলেই বার্তা দিয়েছেন তদন্তকারীরা। সুকন্যা ছাড়াও গরু পাচার মামলায় দিল্লিতে ইডি-র সদর দফতরে তলব করা হয়েছিল অনুব্রত কন্যার গাড়ির চালক, তৃণমূলের ছাত্র নেতা কৃপাময় ঘোষ, অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত সিদ্ধার্থ মণ্ডল ও সঞ্জীব মজুমদারকেও।

আরও পড়ুন  খাস কলকাতায় ফের উদ্ধার জাল নোট, এসটিএফের জালে পাচারকারীরা

সূত্রের খবর,আগামীকাল অর্থাৎ ২১ মার্চ অনুব্রতর ইডি হেফাজত শেষ হবে। মঙ্গলবারই তাঁকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হবে। তাই ২০ মার্চের মধ্যেই সুকন্যাকে দিল্লিকে ফের তলব করা হয়েছিল। কেননা সুকন্যাকে অনুব্রতর মুখোমুখি বসিয়ে জেরা করতে চান ইডি। এর আগে বুধবারই ইডি-র সদর দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল কেষ্ট-কন্যা সুকন্যা মণ্ডলের। কিন্তু স্বভাবসিদ্ধ ভাবে এদিনও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান সুকন্যা। যা নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা।

এদিকে,সোমবার অনুব্রতর হিসাব রক্ষক মণীশ কোঠারিকে দিল্লির রাউস এভিনিউ আদালতে পেশ করা হয়। তাঁকে ফের ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। গত সপ্তাহের মঙ্গলবারই টানা ৭ ঘণ্টা ম্যারাথন জেরার পর তদন্তে অসহযোগিতার অভিযোগে অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করা হয়েছিল। মনীশ কোঠারি দীর্ঘদিন ধরেই অনুব্রত মণ্ডলের যাবতীয় আর্থিক হিসাব রাখেন।

আরও পড়ুন  গরু পাচার মামলায় আরও বিপাকে অনুব্রত

উল্লখ্যে,গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য। পেশায় একজন শিক্ষিকা হয়ে কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা, তা জানতেই অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর সুকন্যাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। কিন্তু সেসময় তিনি জানিয়েছিলেন, এই সব বিষয়ে বিস্তারিত তথ্য তাঁর বাবা ও হিসাবরক্ষকের কাছেই রয়েছে। কার্যত সেকারণেই এবার তিন জনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চান ইডি। যেহেতু,আগামী ২১ মার্চ অনুব্রতর ইডি হেফাজত শেষ হবে। তাই ২০ মার্চের মধ্যেই তাঁর মেয়েকে দিল্লিকে ফের তলব করা হয়েছে।

About Post Author