Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৩  এপ্রিল,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১১৩  তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-

১৭৯৫ – ভারতের ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ থেকে বেকসুর খালাস পান।

১৮২৭ – আইরিশ গণিতজ্ঞ ও পদার্থবিদ উইলিয়াম রোয়ান হ্যামিল্টন আলোকরশ্মির তত্ত্ব প্রদান করেন।

১৯৬৮ – নিউ ইয়র্ক শহরের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভিয়েতনাম যুদ্ধ বিরোধী ছাত্র-আন্দোলনের এক পর্যায়ে ছাত্ররা প্রশাসনিক ভবনগুলো দখল করে নেয় এবং বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেয়।

১৯৬৮ – ব্রিটেনে প্রথম দশমিক মুদ্রা চালু হয়।

১৯৭১ – ভারতে প্রথম সুপার এক্সপ্রেস টেলিগ্রাফ সার্ভিসের উদ্বোধন করা হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৫৮ – ম্যাক্স প্লাঙ্ক, নোবেলজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৯৩ – জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, মৃত্তিকাবিজ্ঞানীর জন্মদিন আজ।

১৯৪১ – রে টমলিনসন, মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও বিশ্বের প্রথম ই-মেইল প্রবর্তনকারী এদিন জন্মান।

আরও পড়ুন   অনির্দিষ্টকালের জন্য ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৬১৬ – উইলিয়াম শেকসপিয়র , ইংরেজি সাহিত্য তথা বিশ্বসাহিত্যের প্রথম সারির নাট্যকার ও সাহিত্যিক আজকের দিনে প্রয়াত হন।

১৮৫০ – উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অন্যতম ইংরেজ রোমান্টিক কবি এদিন প্রয়াত হন।

১৮৬৮ – নেপালি ভাষার আদি কবি ভানুভক্ত আচার্যের প্রয়াণ দিবস আজ।

১৯৪০ – বাঙালি বহুভাষাবিদ পণ্ডিত ও প্রাবন্ধিক অমূল্যচরণ বিদ্যাভূষণ আজকের দিনে প্রয়াত হন।

১৯৬৮ – বড়ে গুলাম আলী খান বিখ্যাত হিন্দুস্থানী খেয়াল সঙ্গীতজ্ঞ এদিন প্রয়াত হন।

১৯৯২ – ভারত-রত্ন সত্যজিৎ রায়, বাংলা চলচ্চিত্র পরিচালক, সাহিত্যিক, চিত্রকরের প্রয়াণ দিবস আজ।

২০২০ – ঊষা গাঙ্গুলি, প্রখ্যাত ভারতীয় নাট্য পরিচালক-অভিনেত্রী আজকের দিনে প্রয়াত হন।

About Post Author