সময় কলকাতা ডেস্ক ৪ জুন : বিয়েটা শেষ পর্যন্ত সেরেই ফেললেন ঋতুরাজ গাইকোয়াড়।চেন্নাই সুপার কিংস এবং টিম ইন্ডিয়ার ওপেনার ঋতুরাজ গাইকোয়াড় শনিবার তার দীর্ঘদিনের বান্ধবী উৎকর্ষা পাওয়ারকে বিয়ে করেছেন।২০২৩ সালে আইপিএলে সিএসকে-এর সাথে একটি দুর্দান্ত মরসুমের পরে তিনি উৎকর্ষা পাওয়ারের সঙ্গে বিয়ে সারলেন মহাবলেশ্বরের একটি রিসর্টে।উল্লেখ্য ঋতুরাজ গাইকোয়াড় এবার এমএস ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজিকে তাদের পঞ্চম আইপিএল জিততে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। তরুণ ওপেনারকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের জন্য স্ট্যান্ডবাই খেলোয়াড়দের একজন হিসাবে ভারতীয় দলে ডাকা হয়েছিল।তিনি বিয়ের জন্য দলে থাকছেন না, ভাগ্য খুলল যশস্বী জয়সোয়ালের।

আরও পড়ুন : সুইডেনে ইউরোপিয়ান সেক্স চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে কী কী থাকছে?কীভাবে বিজয়ী নির্ধারিত হবে?
গত দুদিন আগে থেকেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে ঋতুরাজ গাইকোয়াড় ও উৎকর্ষা পাওয়ারের।শনিবার হওয়া তাঁর বিয়ের ছবি ঋতুরাজ ইন্সটাগ্রামে পোষ্ট করেছেন। এই জাঁকজমকপূর্ণ বিয়ের ছবি ইতিমধ্যেই সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হয়েছে।

আরও পড়ুন : এবার আইপিএলে কামব্যাক ঘটানো প্রবীণ ত্রয়ী
এবার আইপিএলে ১৬ টি ম্যাচে ৫৯০ রান করেছেন ঋতুরাজ গাইকোয়াড়। স্ট্রাইক রেট ১৪৭। চারটি অর্ধশতরানও করছেন তিনি। ইতিমধ্যেই এক দিনের ক্রিকেট ও টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে খেলেছেন এই তরুণ ক্রিকেটার।৩ জুন উৎকর্ষা পাওয়ারের সঙ্গে তাঁর বিয়ে হওয়ার কথা ঋতুরাজ গাইকোয়াড় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) আগেই জানিয়েছিলেন।তিনি দলে না থাকতে পারায় তাঁর পরিবর্তে, যশস্বী জয়সওয়ালকে ভারতীয় দলে ডাক পেয়েছেন।
আরও পড়ুন :টেনিস তারকা নাওমি ওসাকা সন্তানের পরিচয় দিয়েই দিলেন


More Stories
চলে গেলেন মিঠু মুখার্জী
‘দিল্লি কা লাড্ডু’ খেয়ে গাছের মগডালে : আহমেদ আনসারীর আশ্চর্য কাহিনী
১০ জনে খেলেও ম্যানচেস্টার ডার্বি জয় সিটির