Home » প্রয়াত চিকিৎসক সুব্রত গোস্বামী

প্রয়াত চিকিৎসক সুব্রত গোস্বামী

সময় কলকাতা ডেস্ক,৫ জুলাই : চিকিৎসা জগতে নক্ষত্রপতন। রাজ্যে ব্যথা উপশমের নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন যে চিকিৎসক তিনি আর নেই । শিয়ালদা ইএসএআই হাসপাতালে পেন ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চিকিৎসক সুব্রত গোস্বামী প্রয়াত। দীর্ঘদিন মোটর নিউরন ডিজিজে ভুগতে থাকা চিকিৎসক সুব্রত গোস্বামী বুধবার সকালে প্রয়াত হন। আন্তর্জাতিক গণ্ডিতে তার ঝুলিতে ছিল একাধিক পুরস্কার। শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের  অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন সুব্রত গোস্বামী। গত নভেম্বরে আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁর ধারাবাহিক ব্যথা উপশমের  অবদান স্বীকৃতি পায়।কোমর ও পায়ের যন্ত্রণা উপশমের গাইডলাইন তৈরি করেছিলেন তিনি। সুব্রত গোস্বামীর প্রয়াণ একটি অধ্যায়ের অবসান।

আরও পড়ুন :নেটফ্লিক্সে আসছে কাজল -কৃতি-কণিকার মিস্ট্রি থ্রিলার “দো পাত্তি “

আরও পড়ুন : গুরপ্রীত সিং সান্ধুর হাত ধরে সাফ চ্যাম্পিয়ন ভারত

তিনি ছিলেন চিকিৎসা অন্ত প্রাণ। তাঁর চিকিৎসক জীবন উৎসর্গ করে দিয়েছিলেন ব্যথা উপশমের গবেষণায়। রাজ্যে ব্যথা উপশমের চিকিৎসার ক্ষেত্রে তাঁর তত্ব ছিল বেদবাক্য। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টাডিজ অফ পেন’ বা আইএএসপি থেকে পুরস্কৃত হয়েছিলেন ডা. সুব্রত গোস্বামী। মূলত, পেন ম্যানেজমেন্টের পরিষেবা ও প্রশিক্ষণের ক্ষেত্রে উন্নতির জন্যে পুরস্কৃত হয়েছেন তিনি। পেন ম্যানেজমেন্টের ক্ষেত্রে একেবারে প্রাথমিক স্তরের অ-বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছিলেন সুব্রত। বুধবার থেমে গেল তাঁর পথ চলা। তবুও তিনি যে পথ দেখিয়ে গিয়েছেন তা ব্যথা উপশমের ক্ষেত্রে  আগামী দিনের চিকিৎসাকে আরও সাফল্যের পথে নিয়ে যাবে তা বলাই বাহুল্য।।

আরও পড়ুন :পর্ন মুভিতে আসক্ত স্বামীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ স্ত্রীর

About Post Author