Home » ফের রাজ্যপালের তলব এড়িয়ে গেলেন রাজ্য নির্বাচন কমিশনার

ফের রাজ্যপালের তলব এড়িয়ে গেলেন রাজ্য নির্বাচন কমিশনার

সময় কলকাতা ডেস্ক,৬ জুলাইঃ ফের প্রকাশ্যে রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব। রাজ্যের স্পর্শকাতর এলাকা পরিদর্শনের পর রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন রাজ্যপাল। তবে ফের রাজ্যপালের তলব এড়িয়ে গেলেন রাজ্য নির্বাচন কমিশনার। কেন তিনি যাননি তা স্পষ্ট নয়। শেষে রাজ্যপালের তরফে মুখবন্ধ খামে পাঠানো হল রিপোর্ট। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বারবার উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য। কোথাও বোমাবাজি, কোথাও গুলি, কোথাও লুঠপাট। আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। গত ১৬ দিনে প্রাণ গিয়েছে ১৫ জনের। ভাঙড় কার্যত বোমা-বারুদের স্তূপে পরিণত হয়েছিল। অশান্তি প্রবণ এলাকায় নিজে গিয়েছেন রাজ্যপাল। ঘুরে দেখেন এলাকা। কথা বলেছেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে।

আরও পড়ুন    ভোটে বৃষ্টি হবে কি? কী বলছে আবহাওয়া দফতর?

সোমবারই ভাঙড়, ক্যানিং-সহ দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেন তিনি। তারপরই এই অশান্তি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁকে রাজভবনে তলব করেছিলেন। কিন্তু সেই তলবে সাড়া দিলেন না কমিশনার। এরপরই মুখবন্ধ খামে রিপোর্ট পাঠালেন রাজ্যপাল। প্রসঙ্গত, রাজ্যপালই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে নিয়োগ করলেও তাঁদের মধ্যে সম্পর্ক একেবারেই সুমধুর নয়। তাঁর নিয়োগপত্র সই না করেই ফিরিয়ে দিয়েছিলেন রাজ্যপাল। তা নিয়ে বিতর্কও কম হয়নি।

এদিকে, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। ইতিমধ্যেই সেই জনস্বার্থ মামলা খারিজ করল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, মিডিয়ায় প্রচার পেতেই এই মামলা দায়ের হয়েছিল। এখানে মানুষের স্বার্থ খর্ব হয়নি বলে মত ডিভিশন বেঞ্চের। গত ৭ জুন রাজীব সিনহাকে নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করা হয়। যা নিয়ে মামলা গড়ায় হাই কোর্টে। সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজীব সিনহার জয়েনিং লেটারও ফিরিয়ে দেন। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, নবান্নের কাছে এরকম কোনও খবর নেই।

আরও পড়ুন    তৃণমূলের মিছিলে বোমা, মৃত ১৭ বছরের স্কুলপড়ুয়া, বঙ্গ আবার উত্তপ্ত

এর মাঝেই হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়।আদালতেরাজ্যের তরফে জানানো হয়েছিল, আইন অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করা হয়েছে। এই মামলার কোন গ্রহণযোগ্যতা নেই। তাদের সেই মতেই কার্য়ত সিলমোহর দিল আদালত। মামলা খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। গত ২৬ জুন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার নিয়োগ সংক্রান্ত রাজ্যপালকে বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। এই সংক্রান্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ৭ জুন রাজভবন থেকে রাজ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগ জন্য রাজ্যের প্রস্তাবিত প্রাক্তন স্বরাষ্ট্রসচিব রাজীব সিনহার নামেই সিলমোহর দেন। তারপর থেকেই তিনি রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে কাজ শুরু করেন। জনৈক আইনজীবীর দাবি, এই নিয়োগ অবৈধ। তাই তাকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে দায়ের হল মামলা।

About Post Author