সময় কলকাতা ডেস্ক,১ আগস্টঃ সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ইন্ডিয়া জোটের ২৬ দলের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক শুরু হবে আগামী ৮ অগাস্ট। মঙ্গলবার লোকসভার কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এদিকে আগামী ১০ আগস্ট বিতর্কের জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও এদিন বিরোধী দলগুলি কমিটির সভায় উপস্থিত ছিল না। বিরোধীদের বক্তব্য, লোকসভার স্পিকারের কর্তব্য নোটিশ জমা করার দশ দিনের মধ্যে অনাস্থা প্রস্তাবের উপর বিতর্কের ব্যবস্থা করা। সরকার পক্ষের তরফে জানানো হয়েছে, নোটিস জমা হওয়ার ১০ দিনের মধ্যে বিতর্ক শুরু করতে হবে এমন কোনও নিয়ম নেই। অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি হলে সরকারের পক্ষে ৩৩০টি ভোট পড়বেই বলে জানিয়েছে সরকার পক্ষ। অন্যদিকে ২৬টি বিরোধী দলের তরফে ভোট পড়তে পারে ১৪৪টি।

এদিকে, গত সপ্তাহেই ‘ইন্ডিয়া’ জোটের দ্বিতীয় বৈঠকে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব আলোচনার জন্য গৃহীত হয় লোকসভায়। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ ২৬টি বিরোধী দলের জোট ‘ইন্ডিয়া’র তরফে মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেন। স্পিকার সেই আলোচনার অনুমোদন দেন। স্পিকার জানিয়েছেন তিনি আলোচনার তারিখ পরে জানিয়ে দেবেন। সংসদ সূত্রে খবর, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি আলাদা করে একটি অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, নিয়ম হল ৫০ জন সাংসদ মিলে প্রস্তাব জমা করলে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হবে। ১০ দিনের মধ্যে স্পিকারকে জানাতে হবে আলোচনার তারিখ।
আরও পড়ুন গরমে ত্বকের জেল্লা বাড়াতে দারুণ কার্যকরী অ্যাভোকাডোর ফেসপ্যাক

রাজনৈতিক মহলের মতে, যে কারণে বিরোধীরা অনাস্থা প্রস্তাব এনেছে ঠিক একই কৌশল মাথায় রেখে সরকারও তাতে আলোচনায় সাড়া দিচ্ছে। বিরোধীরা চেয়েছিল সরকার যাতে মনিপুর প্রসঙ্গ এড়িয়ে একতরফা ভাবে ৩১টি বিল পাস করিয়ে নিতে না পারে। অনাস্থা প্রস্তাব আলোচনা হলে সংসদের নেতা তথা সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর জবাব দেওয়াটা সংসদীয় রীতি। ফলে নরেন্দ্র মোদি মণিপুর নিয়ে নীরব থাকলেও অনাস্থা প্রস্তাবের আলোচনার উপর জবাবে ভাষণে তাঁকে উত্তর পূর্বের ওই রাজ্যটির বিষয়ে বলতে হতে পারে।


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?