দীপ সেন, সময় কলকাতা, ৪ জুলাই : উত্তর ২৪ পরগনার টাকি রোডে রাস্তার অবস্থা কিছুদিন আগে ছিল বেহাল। খারাপ রাস্তার জন্য ঘটছিল দুর্ঘটনা। রাস্তা সারাই হয়ে এলাকার মানুষের ক্ষোভ প্রাথমিকভাবে কেটেছিল। কিন্তু বিপত্তি তাতে বেড়েছে বই কমে নি। দুর্ঘটনা আরও বেড়েছে। কারণ বেলাগাম গতিতে গাড়ি চলছে, মানুষের অভিযোগ ট্রাফিক কন্ট্রোল হচ্ছে না।অভিযোগ,প্রশাসন গাড়ি চলাচল নিয়ন্ত্রণে উদাসীন।দুর্ঘটনা বেড়েই চলেছে।আর এরকম এক বেলাগাম গাড়ি চলাচলের ফলে বৃহস্পতিবার রাতে মৃত্যু হল দুজনের।দত্তপুকুর থানার অন্তর্গত কদম্বগাছি কয়রা বটতলা এলাকায় সাইকেল ও গাড়ির সংঘর্ষে প্রাণ যায় দুজনের। দুজনেই উত্তর ২৪ পরগনা বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, টাকি রোড ধরে গোলাবাড়ির দিক থেকে দ্রুত গতিতে একটি বাইক বারাসাতের দিকে যাচ্ছিল সে সময় কদম্বগাছি কয়রা বটতলা এলাকায় রাস্তা পার হচ্ছিল এক সাইকেল আরোহী । সেই সময় বেলাগাম গতিতে আসা বাইক ধাক্কা মারে সাইকেল আরোহীকে। ঘটনাস্থলে মৃত্যু হয় সাইকেল আরোহীর। গুরুতর অবস্থায় বাইক আরোহী কে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতাল নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । বাইকের পিছনে থাকা আরও এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে স্থানীয় মানুষজনেরা গাড়ি চলাচল নিয়ন্ত্রণের জন্য পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছেন। তবে টাকি রোডের উপর এভাবে দ্রুত গতিতে গাড়ি চালানোর বিরুদ্ধে সরব হলেও তোমাদের আবেদনের কর্ণপাত করা হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। মৃত সাইকেল আরোহী সেলিম মন্ডল (২৯) স্থানীয় বাসিন্দা ও মৃত বাইক চালক মফিজুল ইসলাম (২৪) গোলাবাড়ির বাসিন্দা।।
আরও পড়ুন : প্রেমিককে ফোন করতে দেখে স্ত্রীকে হাতুড়ি দিয়ে খুন


More Stories
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের
খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন – বারাসাতে বিভিন্ন রেস্টুরেন্টে হানা ফুড সেফটি বিভাগের
অস্বাভাবিক মৃত্যু মমতার ভাইঝির, নেপথ্যে কী কারণ?