সময় কলকাতা ডেস্ক,২৪ অগস্ট: একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন মালাই পমফ্রেট। চেনা পদের অচেনা বদল দেখতে চিংড়ি নয়, পমফ্রেট দিয়েই বানিয়ে ফেলুন মালাই পমফ্রেট। বিশেষ করে ভাত বা পোলাও-এর সঙ্গে একেবারে জমে যাবে মাছের এই পদ। বাজারে এখন ভালো পমফ্রেট মাছ পাওয়া যাচ্ছে, তার স্বাদ চেটেপুটে নিতে বানিয়ে নিন মালাই পমফ্রেট। মালাই পমফ্রেট বানানোর জন্য রইল খুব সহজ রেসিপির হদিশ।

উপকরণ
পমফ্রেট মাছ- ৪ পিস
নারকেলের দুধ- দুই কাপ
মিষ্টি দই- ২ টেবিল চামচ
আদা বাটা-১ চা চামচ
রসুন বাটা-১ চা চামচ
কাঁচা লঙ্কা বাটা-১ চা চামচ
পেঁয়াজ বাটা-২ টেবিল চামচ
কাজুবাদাম বাটা-১ টেবিল চামচ

দারচিনি-২ টুকরো
এলাচ-৪ টি
ডিম-১ টি
ময়দা-১ টেবিল চামচ
ঘি-১ টেবিল চামচ
নুন-পরিমাণ মতো
তেল-প্রয়োজন মতো
বাদামকুচি-১ চা চামচ
আরও পড়ুন নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই চিকেন

প্রণালী
প্রথমে মাছের টুকরোগুলি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিন। এরপর তাতে রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, ময়দা এবং ডিম ফাটিয়ে একসঙ্গে মাখিয়ে মিনিট দশেক ম্যারিনেট করে রাখুন। এবার কড়াইয়ে অল্প পরিমাণে ঘি আর তেল গরম করে তাতে পমফ্রেট মাছগুলি হালকা বাদামি করে ভেজে নিন। এরপর ওই কড়াইয়ে দারচিনি, কাজুবাদাম বাটা, মিষ্টি দই আর নারকেলের দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। অল্প ফুটে এলে ভেজে রাখা মাছের টুকরোগুলি দিয়ে ঢাকা কম আঁচে রাঁধুন যতক্ষণ ফুটছে। পাঁচ মিনিট পর উপর থেকে বাদাম ছড়িয়ে নামিয়ে নিন। ভাত বা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মালাই পমফ্রেট।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি