সময় কলকাতা ডেস্ক, ২৫ আগস্ট: আজ ২৫ আগস্ট। দৈনিক রাশিফল অনুযায়ী দিনটি অনেকের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কর্কট এবং ধনু রাশির জাতক/জাতিকাদের আজ আর্থিক ক্ষেত্রে উন্নতি ঘটবে। দৈনিক রাশিফল অনুযায়ী কুম্ভ রাশির জাতকদের সম্পর্কে দূরত্ব বাড়বে। কর্কট রাশির জাতক/জাতিকাদের আর্থিক ক্ষেত্রে উন্নতি হওয়ার ফলে ঋণ মুক্ত হবেন। কিন্তু কর্মক্ষেত্রে আজ অশান্তি হতে পারে। দেখে নিন বিভিন্ন রাশির জাতক/জাতিকাদের কেমন কাটবে আজকের দিনটি।
আরও পড়ুন মধুমিতা শুক্লা খুনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি-র প্রাক্তন মন্ত্রী অমরমনি ত্রিপাঠির মুক্তির নির্দেশ
মেষ/ Aries রাশিফল ( মার্চ ২১ – এপ্রিল ২০ )
আচমকাই ডিনারের জন্য আমন্ত্রণ পেতে পারেন। কর্মক্ষেত্রে আজ আপনার সঙ্গে ভালো কিছু হতে চলেছে। নিজেই আবেগ নিয়ন্ত্রণ করুন। বন্ধুদের আজ আপনার আচরণ খারাপ লাগতে পারে। আপনি অর্থ-সংক্রান্ত বিষয়ে কোনও মামলায় জড়িত থাকলে আজকে লাভ হবে।
বৃষ/ Taurus রাশিফল ( এপ্রিল ২১ – মে ২১ )
কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে। আপনি কাউকে বিশ্বাস করতে সক্ষম হবেন না। আপনার স্ত্রীর সঙ্গে আপনার চাপের সম্পর্ক হবে এবং এরমধ্যে গুরুতর বিরোধ হবে।
মিথুন/ Gemini রাশিফল ( মে ২২ – জুন ২১ )
আজ আপনি উপহার পেতে পারেন। যদি আপনি আজ প্রেম করার সুযোগ হারান তবে অন্য সুবিধা আসবে। আজ এমন কিছু হতে চলেছে, যাতে আপনি আপনার জীবনে এই দিন ভুলবেন না।
কর্কট/ Cancer রাশিফল ( জুন ২২ – জুলাই ২৩ )
কর্মক্ষেত্রে আজ অশান্তি হতে পারে। আপনার সঙ্গী অনেক কিছু প্ল্যান করবে আজ। আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পেতে পারেন।
সিংহ/ Leo রাশিফল ( জুলাই ২৪ – আগস্ট ২৩ )
বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে সুন্দর সন্ধ্যা উপহার দিতে চলেছে। প্রেম থেকে সাবধান থাকুন। শেয়ারে কোনও ব্যবসায় যাবেন না, অংশীদারেরা আপনার থেকে সুযোগ নিতে পারেন। প্রেমিককে সময় দেওয়ার চেষ্টা করবেন।
কন্যা/ Virgo রাশিফল ( আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩ )
আজ আপনার স্ত্রীর সঙ্গে ফোন নিয়ে ঝামেলা হতে পারে। কর্মক্ষেত্রে আপনার সুলভ আচরণ মনোযোগ আকর্ষণ করবে। মা বাবার সঙ্গে সংযত হয়ে কথা বলুন। আজ আপনি আপনার ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন।

তুলা/ Libra রাশিফল ( সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩)
আপনি কাছের মানুষদের যথেষ্ট সময় দিতে পারেন না। তাই কেউ কেউ আপনাকে অভিযোগ করতে পারে। জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন। আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন।
বৃশ্চিক/ Scorpio রাশিফল ( অক্টোবর ২৪- নভেম্বর ২২ )
আপনি অন্যদের থেকে বরাবর ভাল ব্যবহার পেতে থাকবেন।কর্মক্ষেত্রে আপনি আপনার ধারনা ভালভাবে উপস্থাপন করতে পারে। আপনার প্রেমিকার বাজে ব্যবহার আজকের প্রেম নষ্ট করবে।
ধনু/ Sagitarious রাশিফল ( নভেম্বর ২৩ – ডিসেম্বর ২২ )
আর্থিক ক্ষেত্রে উন্নতি ঘটবে। আপনি আজ জামা কিনে অনেক টাকা ব্যয় করবেন। আপনার সুন্দর ব্যবহার পারিবারিক জীবনকে আলোকিত করবে। খুব কম মানুষই আপনার কদর করবে না।
মকর/ Capricorn রাশিফল ( ডিসেম্বর ২৩- জানুয়ারি ২০ )
আজ বড়সড় কোনও দুর্ঘটনা এড়াতে সাবধানে থাকুন। নাইলে বেশ কিছু দিনের জন্য আপনি অসুস্থ হতে পারেন। আপনার স্ত্রী আজ আপনার জন্য খুব ব্যস্ত হতে পারে। আপনি আপনার মনোবল বজায় রাখার চেষ্টা করুন। আপনার সময় ব্যয় করুন।
কুম্ভ/ Aquarious রাশিফল (জানুয়ারি ২১- ফেব্রুয়ারি ১৯)
রাত্রে অফিস থেকে বাড়ি আসার সময় আজকে আপনার সাবধানে গাড়ি চালানো দরকার। পুরনো মানুষরা বিপদ ডেকে আনবে।আপনি অনেকটা ফাঁকা সময় পাবেন। আজ কোনভাবেই ভাগ্যকে পরীক্ষা করতে যাবেন না।
মীন/ Pisces রাশিফল ( ফেব্রুয়ারি ২০- মার্চ ২০ )
কেউ সাহায্য চাইলেই এগিয়ে যাবেন না। আপনার তাতে ক্ষতি হতে পারে। মিথ্যা বলার অভ্যাস বন্ধ করুন। আজ কোনোভাবেই ভাগ্যকে পরীক্ষা করতে যাবেন না।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি