সময় কলকাতা ডেস্ক, ৯ সেপ্টেম্বর :সদ্যজাত শিশু শিশুকন্যার মৃত্যু ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল চাঁচলের এক বেসরকারি নার্সিংহোম চত্বর। শনিবার ভোরে তিনদিনের ওই শিশুকন্যা মারা যায়। শিশুমৃত্যুর জন্য দায়ী নার্সিংহোমের গাফিলতি,অভিযোগ তুলে, নার্সিংহোমে ভাঙচুর চালায় মৃত শিশুর পরিবার পরিজন। যদিও শিশুটির মৃত্যু চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে হয়েছে তবুও শিশুটির আত্মীয় পরিজন নার্সিংহোমেই ভাঙচুর চালায়।তান্ডবে রীতিমত ক্ষয়ক্ষতি হয়েছে নার্সিংহোমের যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ শিশুমৃত্যুর দায় নিতে নারাজ।
জানা গিয়েছে, বুধবার রাতে বেসরকারি নার্সিংহোমটিতে জন্ম নেয় ওই শিশুকন্যা। জ্বর ছিল তাছাড়াও শুক্রবার রাত থেকে শ্বাসকষ্ট শুরু হয় শিশুকন্যার। কিন্তু নিওনেটাল স্পেশাল কেয়ার ইউনিট নেই তাই তাকে স্থানান্তরিত করা হয় সুপার স্পেশালিটি হাসপাতালে। কিন্তু প্রাণে বাঁচে নি তিনদিনের শিশুকন্যা। শনিবার ভোররাতেই মৃত্যু হয় তার।
শিশুমৃত্যুর দায় নিতে নারাজ নার্সিংহোম কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, শিশুটির অবস্থার অবনতি দেখে তাকে রেফার করা হয়েছিল হাসপাতালে। সেখানে সে মারা যায় ফলে তাদের দায় নেই। তাদের আরও দাবি, শিশুকন্যার শ্বাসকষ্ট কোনও রোগের উপসর্গ হিসেবে দেখা দেয় নি। তাদের বক্তব্যের স্বপক্ষে তারা এক আশ্চর্য যুক্তি দেখিয়েছে। নার্সিংহোম কর্তৃপক্ষ দাবি করেছে মাতৃদুগ্ধ পান করতে গিয়ে শিশুটির শ্বাসকষ্ট শুরু হয়। যদিও বেশ কিছুটা সময় হাতে পেয়েও কেন সামান্য কারণে দেখা দেওয়া শ্বাসকষ্ট কমানো গেল না, তার জবাব মিলছে না। জবাব নেই, কেন উপযুক্ত পরিকাঠামো ছাড়াই মালদা জেলা জুড়ে চলছে ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা নার্সিংহোম?
আরও পড়ুন :ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মরক্কো, মৃতের সংখ্যা বেড়ে ২৯৬


More Stories
বিধায়ক শঙ্করের হাত ধরে বারাসাতে সৃজন, কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা
হেলমেট নেই, পুলিশের হাতে হোমগার্ডের জরিমানা
মিলেছে”প্রমাণ “, বারাসাত কলেজে গোপনে মদ্যপান ও যৌনশিক্ষার আসর চলার অভিযোগ