সময় কলকাতা ডেস্ক, ১০ সেপ্টেম্বরঃ রবিবার জি -২০ সম্মেলনের দ্বিতীয় দিন। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লি। দিল্লিতে এখন চাঁদের হাট। এদিন সকালেই রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করতে যান জি-২০ সম্মেলনে আগত রাষ্ট্রনেতারা। রাজঘাটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইজেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রেসিডেন্ট মাসাতিসুগু আসাকাওয়া, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, আইএমএফ-র ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জিওরগিভা,রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল আন্তেনিও গুতেরাস, বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গ্রেবেয়াসিস, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য নেতৃত্ব।

এদিন রাজঘাটে যাওয়ার আগে সকাল সাতটা নাগাদ ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি যান দিল্লির অক্ষরধাম মন্দিরে। সকাল থেকেই মন্দির চত্বরে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা। সূত্রের খবর, শনিবারই জি-২০ সম্মেলনের ঘোষণাপত্রে উল্লেখিত হয়েছে একাধিক বিষয়। ভারতের জি ২০ শীর্ষ সম্মেলনের প্রথম দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, সব সদস্যের সমর্থন নিয়ে আফ্রিকান ইউনিয়নকে জি ২০-র স্থায়ী সদস্য করা হচ্ছে। যদিও আমেরিকার সভাপতিত্ব নিয়ে আপত্তি তুলেছে চিন। আগামী ২০২৬ সালে জি-২০-র সভাপতিত্ব গ্রহণ করার কথা আমেরিকার। জি-২০ সম্মেলন শুরুর আগেই বাইডেন প্রশাসনের তরফে জানানো হয়, ২০২৬ সালে জি-২০-র সভাপতিত্ব গ্রহণ করবে আমেরিকা।
আরও পড়ুন রানিনগরে থানা ভাঙচুর আর তৃণমূল পার্টি অফিসে আগুনের ঘটনা কিসের ইঙ্গিত দিচ্ছে?

জি-২০ সদস্যগুলি প্রতি বছর পালা করে সভাপতিত্ব গ্রহণ করে। ভারতের পর ২০২৪ সালে জি-২০ সভাপতিত্ব গ্রহণ করবে ব্রাজিল। তারপর ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকা সভাপতিত্ব গ্রহণ করবে। প্রসঙ্গত, জি-২০ সম্মেলনের দ্বিতীয় দিনে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে সন্ত্রাসবাদ সহ একাধিক বিষয়ে আলোচনার হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। এবার জি-২০ র সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত। ভারতের সভাপতিত্বে জি-২০ সামিটে ১১০টি দেশের ১২ হাজার ৩০০ প্রতিনিধিরা অংশ নিয়েছেন।


More Stories
যুদ্ধের জাঁতাকলে ভারত
আবার বিজয়ী, ইতিহাস গড়ল ভারত
নাশকতার ছক : রাজধানীতে বিস্ফোরণের আশঙ্কা , জারি হাই অ্যালার্ট