সময় কলকাতা ডেস্ক, ২১ সেপ্টেম্বর : ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের জ্যামাইকাতে খাবার নিয়ে ভাই-বোনদের মধ্যে ঝগড়া থেকে হাতাহাতি, যার জেরে প্রাণ গেল এক বোনের। আর এই ঘটনার তদন্তে নেমে সেন্ট অ্যান্ড্রু সাউথ পুলিশ আজ এমন একজন ব্যক্তির সন্ধান করছে যে খাবার মেনু নিয়ে উত্তপ্ত বিবাদ ও বাক্য বিনিময়ের পরে তার এক বোনকে হত্যা করার পাশাপাশি অন্য আরেক বোনকে আহত করেছে। কী কারণে এই হত্যাকান্ড তা তদন্ত করে দেখছে পুলিশ,পারিবারিক আর্থিক সচ্ছলতার অভাবেই এই বিবাদ কিনা তাও পুলিশ খতিয়ে দেখছে।
আরও পড়ুন নেশায় অচেতনের সঙ্গে সম্মতি ছাড়াই যৌন সংসর্গ করে বিপাকে পুলিশ ইন্সপেক্টর
সেন্ট অ্যান্ড্রু সেন্ট অ্যান্ড্রু সাউথের পুলিশ রিপোর্ট অনুযায়ী, বুধবার রাতে জ্যামাইকাতে আরেকটি গৃহবিবাদের পরিনতি ছিল মর্মান্তিক যেখানে ম্যাভারলির ডেনভার ক্রিসেন্টের একটি বাড়িতে তিন ভাইবোনের মধ্যে তর্ক শুরু হয়।বিবাদ শারীরিক হয়ে ওঠে, ফলে ভাই দুই বোনকে একাধিকবার ছুরিকাঘাত করে। উভয় মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে একজন আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মারা যায় এবং অন্যজনের আঘাত সেই তুলনায় খুবই কম ছিল, তার অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল ও বিপদ-মুক্ত থাকায় তাকে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। মৃতা সহ তিনজনের বাড়ি নিউ বার্নেট রোড, ম্যাভারলি, কিংস্টনে। পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, মৃতার নাম কেনিশা রয়্যাল। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এই ঘটনার পর থেকেই অভিযুক্ত ভাই ফেরার। তার সন্ধানে তল্লাশি জারি আছে।


More Stories
প্রয়াত সাংসদ ঘনিষ্ঠ মাফিয়া তৃণমূল নেতা গ্রেফতার
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?